এক সময়ে বাংলাদেশের পরিচয় ছিল এটি একটি দুর্ভিক্ষ ও দুর্যোগপ্রবন দেশ। দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচয় ইতিমধ্যে পরিবর্তিত হয়ে দেশটি সম্ভাবনাময় দেশ হিসেবে বর্তমানে পরিচিত। কিন্তু পরিবেশ সমস্যা বাংলাদেশের উন্নয়ন-উদ্যোগে সব সময়ই কিছু বাধ সাধে। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার অববাহিকার বিপুল জলরাশি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এই এলাকার পানি নিষ্কাশন তাই হয়ে গেছে বাংলাদেশের ভৌগোলিক দায়িত্ব। এতে স্বাভাবিকভাবেই দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও এই জলপ্রবাহ নিয়ে আসে পলিমাটি যাতে একদিকে ফসল উৎপাদনে সহায়তা পাওয়া যায় এবং অন্যদিকে নদীগর্ভ ক্রমাগত ভরাট হতে থাকে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে এখন বাংলাদেশের ব্যাপক এলাকা সমুদ্র কর্তৃক গ্রাস হতে পারে। জলবায়ু পরিবর্তন এ দেশের তিন-ফসলী কৃষিচক্রেও অসুবিধা সাধন করছে। তাই জলবায়ু মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ নিজেরা জলবায়ু পরিবর্তনে তেমন কোন উপাদান সরবরাহ করে না। কিন্তু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় শিকার। এ জন্য জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালন করতে হয় এবং সে ভূমিকা তিনি অত্যন্ত দক্ষতার সংগে পালন করে যাচ্ছেন। বিশ্বের উষ্ণায়ন প্রক্রিয়াকে থামাতে হবে এবং সবাই মিলে সেজন্য নিশ্চিত অঙ্গীকার করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে রক্ষার জন্য পরিবেশকে ইতিমধ্যেই সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছে। সরকার এ বিষয়ে কৌশলপত্র ও কার্যক্রমও প্রণয়ন করেছে। এখানে একদিকে যেমন থাকবে কৃষি পদ্ধতি ও গবেষণার বিষয়, অন্যদিকে থাকবে পানি ব্যবস্থাপনার বিষয়াবলী, বন্যা নিয়ন্ত্রণ ও নদী শাসনের প্রকল্প এবং উপকূলীয় বেড়িবাঁধ পরিকল্পনা। থাকবে বনায়ন উন্নয়নের জন্য সার্বিক চিন্তাভাবনা, আর একই সংগে থাকবে কার্বন উদগিরনের প্রতিষেধক ব্যবস্থা। এছাড়া সকল প্রকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনায় পরিবেশ সংরক্ষণের বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট তৎপর।
পরিবেশ সংরক্ষণের পরিকল্পনা ও উন্নয়নে বর্তমান সরকারের চ্যালেঞ্জ !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।