somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বালানী তেলের চাহিদা মিটাতে নিজস্ব কূপ থেকে তেল উত্তোলনের উন্নয়ন কাজের উদ্বোধন আগামী ১৭ সেপ্টেম্বর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর সিলেটের কৈলাসটিলা তেলক্ষেত্রের উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপ খনন করবে। বাপেক্স পরিচালিত ৩য় মাত্রার ভূকম্পন জরিপের পর ২০১২ সালের মে মাসে তেলের অস্তিত্ব থাকার কথা সংবাদ সম্মেলন করে জানিয়েছিল পেট্রোবাংলা। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মার্চে এখান থেকে তেল পাওয়া যাবে। কৈলাসটিলা ক্ষেত্রে ১২টি স্তরের মধ্যে সাতটি গ্যাস স্তর, চারটি তেল স্তর, একটি গ্যাস এবং তরলের স্তর রয়েছে। এছাড়া হরিপুর ক্ষেত্রে ছয়টি স্তরের মধ্যে চারটি গ্যাসের স্তর, একটি তেলের স্তরের নিশ্চিত মজুদ রয়েছে। এছাড়া অন্য একটি স্তরে তেলের মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাস স্তরের নিচে তেলের মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে ৫৫ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব। বর্তমান বাজারদর হিসেবে এই তেলের মূল্য ৪২ হাজার কোটি টাকার বেশি। এখানে উত্তোলিত তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হবে। তেল পাওয়া দুটি ক্ষেত্রের মধ্যে ১৯৮৯ সালে কৈলাসটিলা ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। ক্ষেত্রটির প্রথম এবং দ্বিতীয় স্তরে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) করে তেলের মজুদ নিশ্চিত হওয়া গেছে। তবে ওই সময় প্রযুক্তি এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে তিন, চার এবং ছয় নম্বর স্তর পরীক্ষা করা হয়নি। এখন তিন হাজার ৩০১, তিন হাজার ৪৬৫ এবং তিন হাজার ৭৮৩ মিটার গভীরতায় তেলের স্তর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ১৯৮৬ সালে হরিপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এক হাজার ৯৯১ মিটার গভীরতায় আট দশমিক চার বর্গকিলোমিটার এলাকায় ২০ মিটার পুরু তেলের স্তর থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পাঁচ লাখ ৪৪ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়েছে। এখন দুই হাজার ১৫০ মিটার গভীরতায় এক দশমিক তিন বর্গকিলোমিটার এলাকায় ২২ পুরু একটি তেলের স্তর রয়েছে বলে জরিপে জানা গেছে। কূপ খননের জন্য ২৪০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উন্নয়ন কাজের জন্য সকল ক্রয় কাজ শেষ হয়েছে। কৈলাসটিলায় সাফল্য পেলে হরিপুরেও দ্রুত কূপ খনন করা হবে। দেশের চাহিদার বিপরীতে যে পরিমাণ তেল বিদেশ থেকে আমদানি করতে হয় এই কূপ আবিষ্কারের ফলে তা অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা যায়। আর এতে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×