সেপ্টেম্বরের শেষ দিকে চালু হচ্ছে কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ নৌ কন্টেইনার টার্মিনাল। কন্টেইনার পরিবহনের জন্য তিনটি জাহাজ সংগ্রহ করা হয়েছে। হ্যান্ডলিং যন্ত্রপাতি, কাস্টমস, ব্যাংকসহ আনুষঙ্গিক বিষয়াদিও সম্পন্ন হয়েছে। আগামী মাসে চট্টগ্রাম বন্দর থেকে একটি প্রতিনিধি দল টার্মিনালটি পরিদর্শন করবে। তাদের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে টার্মিনালটি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালটি উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। আগামী মাসেই এটি চালু হবে বলে ধারণা করা যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত প্রতিটি জাহাজ ১৩০ টিইইউএস কন্টেইনার পরিবহন করতে পারবে। ঢাকা থেকে পানগাঁও পৌঁছাতে সময় লাগবে ১৬ ঘণ্টা। তিনটি জাহাজ দিয়ে বছরে এক লাখ টিইইউএসের বেশি কন্টেইনার পরিবহন সম্ভব হবে। নৌপথে পণ্য পরিবহন করা গেলে পরিবহন ব্যয় অনেক কমে আসবে। সেই সঙ্গে সড়কপথের ওপর চাপও কমবে এবং যানজট সমস্যার উন্নতি হবে। দেশে রেলপথে যাত্রী পরিবহনের অগ্রাধিকার থাকায় পণ্য পরিবহনে কিছুটা বিলম্ব হয়। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে নৌপথে কন্টেইনার পরিবহন শুরু হলে তা দেশে আমদানি ও রপ্তানি বাণিজ্য বাড়িয়ে দেবে। নৌপথে পণ্য পরিবহন ব্যয় ও ব্যবসায়ীদের ভোগান্তিও কমে আসবে।
পানগাঁও কন্টেইনার টার্মিনাল চালু হচ্ছে। দেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার সাথে আমদানি ও রপ্তানি বাণিজ্য বাড়িয়ে পণ্য পরিবহণ ব্যয় ও ব্যবসায়ীদের ভোগান্তি কমবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।