নির্ধারিত সময়ের আগেই জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে যাচ্ছে বাংলাদেশ। ডেটলাইন ছিল ২০১৫ সাল। কিন্তু সাফল্যের বিষয় হলো, সেই নির্ধারিত সময়ের দুই বছর আগে ২০১৩ সালেই প্রথমবারের মতো বাংলাদেশ মিলেনিয়াম গোলের কোনো লক্ষ্যমাত্রা পূরণ করবে। বাংলাদেশকে নিয়ে যারা সবসময় চরম হতাশায় ভোগেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ সুসংবাদ। দীর্ঘ হতাশার পর অবশেষে 'বাংলাদেশের জন্য সুসংবাদ' নামে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। দারিদ্র্য বলতে যাদের দৈনিক আয় দুই ডলারের কম কিংবা যারা দৈনিক ২ হাজার ১০০ ক্যালরির কম খাদ্য গ্রহণ করে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে। বাংলাদেশ প্রতি দশ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশ করে বাড়াতে সক্ষম হয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমে এসেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার হার বেড়েছে, শিক্ষার হার বেড়েছে ও সার্বিক নিরাপত্তা বেড়েছে। এসবের পাশাপাশি বেড়েছে জীবনধারণের সাধারণ মান। ২০০০ সালে দরিদ্রদের কেউ মোবাইল ফোন ব্যবহার করত না, কিন্তু বর্তমানে ৩৬ দশমিক ৩ শতাংশ দরিদ্রের হাতে মোবাইল ফোন আছে। এসব উন্নতির পেছনে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিই বড় ভূমিকা রেখেছে। ১৯৯৪ সাল থেকে ২০১২ পর্যন্ত গড় প্রবৃদ্ধি বেড়েছে সাড়ে ৫ শতাংশেরও বেশি। এখন সবাইকে বুঝেশুনে সচেতনভাবে পা ফেলতে হবে। এ ক্ষেত্রে খামখেয়ালি, অবহেলা কিংবা ভুলত্রুটি আমাদের গোটা জাতির জন্য অভিশাপ বয়ে আনতে পারে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে।
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য অবাক করার মত। সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সহযোগিতার ফলেই এটা সম্ভব হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।