বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নরসিংদী জনসভায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গতকাল অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় সাত-আটটি গাড়ি ভাঙচুর করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান সমর্থিত নেতাকর্মীরা রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অবস্থান নেয়। এ সময় বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাস্তার পাশে দাঁড়ানোর স্থান দখলকে কেন্দ্র করে দিপু ভূঁইয়া ও কাজী মনির সমর্থিতদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দিপু ভূঁইয়া সমর্থিতরা কাজী মনির সমর্থিত যুবদল নেতা মিলন ভূঁইয়া, সজিব, রাসেল, আলী হোসেন, দিল মোহাম্মদ, শফিক, আজিজুল, মনির, ছাত্রদল নেতা সোহেল, ইমন, সুমন, সহিদুল্লাহ, পনির, মকবুল, মিজানুর রহমানসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। দেশ পরিচালনার দায়িত্বে/ক্ষমতায় বিএনপি নেই অথচ তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা নিয়ে যে লড়াই, মহড়া দেখালো ক্ষমতায় গেলে এদের চরিত্র কেমন হবে তা জনগণের কাছে উন্মুক্ত হয়ে গেল। ক্ষমতার দিবা স্বপ্নে যারা আহত করছে নিজ দলের নেতাকর্মীদের, ক্ষমতা পেলে কি হবে এ দেশবাসির ভাগ্যে?
বিএনপি-বিএনপিতে সংঘর্ষ নিত্য হয়ে পড়েছে! ক্ষমতা দখলকে কেন্দ্রকরে রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ৩০।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।