somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের কূটনৈতিক সাফল্য এবং বিগত চার দলীয় জোট সরকারের কূটনৈতিক সাফল্য!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনবদলের প্রত্যয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রায় সাড়ে চার বছর আগে যে অভিযাত্রা শুরু হয়েছিলো, তাতে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতিহারের প্রতিটি অঙ্গীকার পূরণ করে চলেছেন। বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসন, দুর্নীতি, জঙ্গিবাদী সন্ত্রাস এবং অকার্যকর রাষ্ট্রের কলঙ্ক মোচন করে বাংলাদেশকে আবার বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। সমাজ অর্থনীতি রাজনীতিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

 অর্থনৈতিক প্রবৃদ্ধিঃ বিএনপির পাঁচ বছরের শাসনামলে গড়ে প্রবৃদ্ধি ছিল ৫.৭১ শতাংশ। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নেমে আসে। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার ফলে বাংলাদেশে বিগত চার বছরের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫০ শতাংশে দাঁড়িয়েছে।
 রেমিট্যান্স প্রবাহঃ বিএনপির শাসনামলে ২০০১-২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছরে ১৭.৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করা হয়। সফল অর্থনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিগত সাড়ে চার বছরে মত ৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করা সম্ভব হয়েছে।
 রফতানি আয়ঃ বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিনিয়োগ ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়ন এবং উদ্যোগ গ্রহণ করায় ২০১১-২০১২ অর্থ বছরে ইতিহাসের সর্বোচ্য ২৪.৩ বিলিয়ন কোটি ডলার রফতানি আয় করতে সক্ষম হয়েছে। এ রফতানি আয় বিএনপির আমলের ২০০৫-২০০৬ অর্থ বছরের মত রফতানি আয়ের প্রায় দ্বিগুণেরও বেশি।
 বৈদেশিক কর্মসংস্থানঃ বাংলাদেশের প্রধানতম শ্রম বাজার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা রাজনৈতিকভাবে অস্থির থাকা সত্ত্বেও বর্তমান সরকারের সমন্বিত প্রয়াসের সাড়ে চার বছরে ১৯ লাখ ৭৮ হাজার বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপির পাঁচ বছরের শাসনামলে এ সংখ্যা ছিল মাত্র ১২ লাখ ১৪ হাজার। বর্তমানে ১৫২ দেশে ৮২ লক্ষাধিক লোক কর্মরত আছে।
 বৈদেশিক সাহায্যঃ ২০০৯-১০ সাল থেকে ২০১১-১২ অর্থ বছর পর্যন্ত বৈদেশিক সাহায্যের মোট প্রতিশ্রুতির পরিমাণ ১৩.২৭৫ বিলিয়ন ডলার। বিএনপির শাসনামলে ২০০১-০২ সাল থেকে ২০০৫-০৬ সাল পর্যন্ত মোট প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৮.৩২ বিলিয়ন ডলার।

পরিশেষে আরও বলতে পারি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উত্থাপিত অটিজম রেজুলেশন, জনগণের ক্ষমতায়নে শান্তিকেন্দ্রিক উন্নয়ন মডেল শান্তির সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতভাবে গ্রহণ করেছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×