somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া ও বিরোধীদলের মুখে চুনকালি !! জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করাকে নিয়ে দেশের গণমাধ্যমগুলো খুব নড়ে চড়ে উঠেছে। বিভিন্ন রকম মন্তব্যে খবরের কাগজের পাতা, টক-শো ইত্যাদি গরম করেছে। অথচ জাতিসংঘের এটি বাৎসরিক সাধারণ পরিষদের অধিবেশন। এই অধিবেশনে কোন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়া যেমন বিশাল গুরুত্ব রয়েছে তেমনি না গেলে যে বড় মাপের দুর্ঘটনা ঘটবে তাও কিন্তু নয়। এই অধিবেশনে প্রত্যেক দেশের প্রতিনিধি বা প্রধানরা ১৫/২০ মিনিটের জন্য ১টি সাধারণ বক্তব্য পেশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহবানে একটি ডিনার পার্টিতে অংশগ্রহণ করেন এবং প্রেসিডেন্ট বারাক ওবামা সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাছাড়া বিভিন্ন দেশের প্রধানদের সাথে কুশলাদি আদান প্রদান করা। আর যদি পূর্ব নির্ধারিত কোন বৈঠক অন্য কোন রাষ্ট্রপ্রধানের সাথে হওয়ার কথা থাকে তাহলে সে বৈঠকটি ঐ রাষ্ট্রপ্রধানেরা করতে পারেন। এখানে বারাক ওবামা বা জাতিসংঘের মহাসচিবের নির্দিষ্ট কোন সময় নির্ধারণ নেই। বর্তমানে দেশের রাজনীতিতে বেশ উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। এদিকে ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশনের শেষ দিন। এরপর সংসদ থাকবে না। সুতরাং এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। সরকার ও বিরোধীদলের মধ্যে টান টান উত্তেজনা। আলোচনার পাশাপাশি প্রকাশ্যে এবং নেপথ্যে নানা আয়োজন রয়েছে। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে থাকাটা অত্যন্ত জরুরী বলে মনে করতে পারেন। তিনি অভ্যন্তরীণ এই পরিস্থিতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এরকম সিদ্ধান্ত নিতেই পারেন। এমন সব উদ্ভট কথা মিডিয়া ও জনগণের ছড়ানোর প্রবণতা বিরোধীদলের পূরানো অভ্যাস। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নির্ধারিত সময়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি বাংলাদেশ সরকারের সাফল্য তুলে ধরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন। অধিবেশনকে সামনে রেখে সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে আলাদা বৈঠকও করবেন। ২০১৫ সালের পরে আগামী ১৫ বছর পৃথিবী কিভাবে চলবে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার হবে,সেখানে তিনি অংশগ্রহণ করবেন। আমাদের জানা Mellinium Development Goal এ বাংলাদেশ সাফল্য লাভ করেছে। সেই সাফল্যে বাংলাদেশকে মডেল রেখে অন্যান্য দেশগুলো আগামীতে যাতে সাফল্য অর্জন করতে পারে এ বিষয়ের উপর সেমিনারে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। Education of Bangladesh-এর উপর যে সাফল্য তা উথাপন করবেন। UNICEF, UN এবং World Bank এর যৌথ সেমিনারে ইনো-স্পিকারের দায়িত্ব পালন করবেন। তিনি মনে করেন এই তিনটি বিষয়ে বাংলাদেশের মর্যাদা অনেকখানি ভাল করবে। এছাড়া অনান্য সকল কর্মসূচীসহ ড. মন মোহন সিং এবং বান কি মুনের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরোধীদলের ও মিডিয়ার মুখে চুনকালি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশেষে জাতিসংঘে যাচ্ছেন।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×