দেশের চারটি বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এ সেবাসুবিধা গ্রাহক পর্যায়ে প্রদানের অনুমতি পেল। প্রযুক্তিসুবিধা আরো আধুনিকায়নেরও সুযোগ পাওয়া গেল এর মাধ্যমে। নিলামে বিজয়ী প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময়ে ফোরজি সুবিধা ব্যবহার করতে চাইলেও নতুন করে আর তাদের লাইসেন্স গ্রহণ করতে হবে না। এতে অনুমতি পাওয়ার যে জটিলতা, তা থেকেও তারা মুক্ত থাকতে পারবে। সংগত কারণেই আশা করা যায়, টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারকারীদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় আয়ও বৃদ্ধি পাবে। এর সুফল এরই মধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। টেলিফোন খাতে ইতিহাসের সর্বোচ্চ মূল্যের এ নিলামে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে চার হাজার ৮২ কোটি টাকা। একই সঙ্গে সরাসরি উপকৃত হবেন কয়েক কোটি ইন্টারনেট ব্যবহারকারী। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে নিজেদের স্থান করে নেওয়ার স্বপ্ন দেখতে পারছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এ সুবিধা আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ প্রদান করছে। সরকারের নির্বাচনী ইশতেহার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের তালিকায়ও সংযোজন হতে পারে থ্রিজি যুগে পদার্পণের এই পদক্ষেপ। এখন একজন ইন্টারনেট ব্যবহারকারী যেখানে প্রতি সেকেন্ডে ৫১২ কিংবা ১০২৪ কিলোবাইট গতি পেয়েই তৃপ্তি পান, সেখানে থ্রিজি প্রযুক্তি তাদের সেই সুবিধাকে মেগাবাইটে পরিবর্তন করবে। আর ফোরজি সুবিধা পাওয়া গেলে হয়তো ব্যবহারকারীরা চিন্তা করবেন গিগাবাইট গতির কথা। এ অগ্রগতি অর্জন সম্ভব হলে বাংলাদেশ চলে যাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা জাপানের মতো দেশের কাতারে। যোগাযোগমাধ্যমের অগ্রগতি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি কষ্টকর বিধায় এ অর্জন আমাদের জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে নিঃসন্দেহে।
যোগাযোগ মাধ্যমে থ্রিজি আধুনিক প্রযুক্তিসেবা সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশে। সরকারের প্রতিশ্রুতি ডিজিটালাইজড এর আর একটি সাফল্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।