somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশজুড়ে ফের জামায়াত-শিবিরের তাণ্ডব- আহত ১৫ পুলিশ। বিভিন্ন স্থানে বোমা হামলা, ভাংচুর, আগুন। গাইবান্ধায় কুপিয়েছে মুক্তি যোদ্ধার সন্তানকে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপীল বিভাগের চূড়ান্ত রায়ে একাত্তরের ঘাতক কাদের মোল্লার ফাঁসির আদেশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের নামে জঙ্গীরূপ নিয়ে দেশজুড়ে নাশকতা চালিয়েছে জামায়াত-শিবির। দুই দিনের হরতালের পর বিক্ষোভের নামে আরও ভয়ঙ্কর চেহারা নিয়ে সোমবার পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষকরে পুলিশের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়েছে উগ্রবাদী এ সংগঠনের ক্যাডাররা। বোমা হামলা ও আগুন দেয়া হয়েছে গাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পরও পুলিশের ওপর পরিকল্পিতভাবে একযোগে হামলা চালিয়েছে দলগতভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এ দলটি। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ পুলিশ। রাজধানী ঢাকা ছাড়াও জামায়াত-শিবির নাশকতা চালিয়েছে ফেনী, রাজশাহী, সিলেট, ফরিদপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায়। বোমা হামলা, ভাংচুর ও আগুন দেয়া হয়েছে অসংখ্য গাড়িতে। গাইবান্ধায় কুপিয়ে আহত করা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানকে। তার অবস্থা আশঙ্কাকাজনক। এর আগে কাদের মোল্লার ফাঁসির আদেশ প্রত্যাখ্যান করে বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের ডাক দেয় জামায়াত। মঙ্গলবার রায়ের পরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় জামায়াত-শিবিরের তান্ডব। ওই দিনেই রাজধানীতে শিবিরের ককটেলে ঝলসে যায় অটোরিক্সাচালক। ঘটনায় আহত হয় অর্ধশতাধিক। বুধবার হরতালের প্রথম দিন গুলিবর্ষণ, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ তান্ডব চালানো হয়। পুলিশ ফাঁড়িতে সশস্ত্র আক্রমণ, পুলিশের ওপর গুলিবর্ষণ ছাড়াও বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে গাড়িতে হামলা চালানো হয়। নোয়াখালীতে তাদের হামলায় নিহত হন এক সিএনজি চালক। চট্টগ্রামে সাতকানিয়ায় পুলিশের ওপর গুলিবর্ষণসহ ব্যাপক তান্ডব চালায় জামায়াত-শিবির ক্যাডাররা। সাতক্ষীরায় মিছিল থেকে জামায়াত-শিবিরকর্মীরা ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ধর্মের দোহাই দিয়ে যারা এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় তাদের দিয়ে কখনও দেশের কল্যাণ হতে পারে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×