এখনো বিশ্বের অনেক দেশে দুর্নীতি হয়, তবে সেগুলো কাজের কোয়ালিটি ঠিক রেখে। বাংলাদেশের জনগণ সচেতন হলেই একটা সময় আসবে যখন করাপশন বা দুর্নীতি কমে আসবে। উন্নয়নশীল দেশে কিছুটা দুর্নীতি হতেই পারে, তবে সেটা যদি কাজের মান ঠিক রেখে হয়, তবে তা একসময় একেবারেই প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যদি প্রতিটি পদে পদে দুর্নীতি ছড়িয়ে পড়ে, তবে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। বাংলাদেশের যে জনসংখ্যা এটাকে কাজে লাগাতে পারলে এটাও জনসম্পদে পরিণত হতে পারে। বিশেষ করে, যারা দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসে, তাদের সামান্য সাহায্য-সহযোগিতা দিয়ে নিজ নিজ পরিসরে কাজের সুযোগ করে দিলে বাংলাদেশের জিডিপির হার বেড়ে যাবে, বেকারসংখ্যা কমে যাবে। দেশ আরো উন্নতির দিকে যাবে। প্রতিটি সরকারের শেষ সময়ে এসে একটি রাজনৈতিক সংকট দেখা দেয়। আর তা হলো কিভাবে ক্ষমতা ছাড়বে এবং কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারও তাই হচ্ছে। নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও সরকার ও বিরোধীপক্ষের মধ্যে এ নিয়ে কোনো ঐক্যমত তৈরি হয়নি। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশি বা বিদেশি কোনো বিনিয়োগই বাড়ে না। এখন দেশের শুধু রাজনৈতিক সংকট নিয়ে ভাবলেই চলবে না। রাজনীতিবিদদের উন্নয়নের কথাও ভাবতে হবে। একদল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতা থেকে চলে যাবে। এরই মধ্যে দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। আমাদের দেশ থেকে প্রতিবছর কত লোক বিদেশে যাচ্ছে, তা হয়তো আমরা গণনা করি, হিসাব রাখি, কিন্তু কত লোক বিদেশ থেকে ফিরে আসে তার হিসাব আমাদের কাছে নেই। এমন অনেক লোক বিদেশ থেকে ফিরে আসে, যারা বিদেশে কোনো না কোনো কাজে দক্ষতা ও পারদর্শিতা নিয়ে আসে। কিন্তু দেশে এসেই তারা বেকার জীবনযাপন করে। তারা বেকার না থেকে দেশ ও নিজের জন্য কাজ করতে পারে। আমরা নিজেরা যদি একটু সচেতন হই, তাহলে নিজের সমৃদ্ধির সাথে সাথে দেশের সমৃদ্ধি বৃদ্ধি সম্ভব, দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
সরকার জনগণের মধ্যে সচেতনাবোধ বৃদ্ধির কথা বলেছেন! জনগণের মাঝে সচেতনতা বাড়লে দেশে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।