জামায়াত-শিবির আকস্মিকভাবে ঝটিকা মিছিল করে চোরাগোপ্তা হামলা চালিয়ে জানমাল ধ্বংস করছে। তাদের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছে না যানবাহন চালক থেকে শুরু করে ইউনিফর্মধারী পুলিশও। কথায় কথায় হরতাল ডেকে নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করার বিষয়টি এখন জামায়াত-শিবিরের রুটিন কাজে পরিণত হয়েছে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আদালত অবমাননার মতো কাজ করা অব্যাহত রেখেছে। আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী সংগঠনের মতো জামায়াত-শিবিরের নেতা নামধারীরা অজ্ঞাতস্থান থেকে পত্রিকায় প্রেস রিলিজের মাধ্যমে হরতাল ডেকে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ইউনিফর্ম পরিহিত পুলিশকে দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ছে। হরতালের নামে সন্ত্রাসের তাণ্ডবলীলা চালিয়ে পুলিশের ওপর আক্রমণসহ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে তারা। এর আগেও জামায়াত-শিবিরের যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণার পর পরই হরতাল ডেকে নাশকতা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে জামায়াত-শিবির। টানা চারদিনের হরতালের সময় জামায়াত-শিবির রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পুলিশের ওপর আক্রমণ করেছে। পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করে পুলিশকে গুরুতর আহত করেছে। যারা দেশের মানুষের ক্ষতি করে, সম্পদের ক্ষতি করে তারা কখনও দেশের উন্নতি কামনা করতে পারে না।
জামায়াতী সহিংসতায় নতুন মাত্রা। পুলিশ পেলেই হামলা করছে জামায়াত-শিবির।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।