দেশের ক্রীড়া জগতে আরও একটি স্টেডিয়াম এর সংযোজন। ফরিদপুরে আজ শেখ জামাল স্টেডিয়ামের উদ্বোধন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শেখ জামাল ও ঢাকা মোহামেডানের ম্যাচ দিয়ে আজ ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামের মাঠ উদ্বোধন। এ নিয়ে উদ্বেলিত ফরিদপুরের ক্রীড়া সংগঠক ও আয়োজকরা। মাঠে এখন চলছে শেষ মুহূর্তের ঘাস ছাঁটা ও রঙের আঁচড়। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামটি ৫৭ বছরের চড়াই-উতরাই পেরিয়ে আজ শেখ জামাল স্টেডিয়াম। এ মাঠে খেলে গেছেন ইংল্যান্ডের বিখ্যাত এমসিসি ক্রিকেট দল, শ্রীলংকার ক্রিকেট ও কাবাডি টিম, রাশিয়ার তেরেক ফুটবল ক্লাবসহ হকি, ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলের নামি-দামি খেলোয়াড়রা। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উপযোগী করে তৈরি করা মাঠটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ঢাকার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ খেলে এর শুভ সূচনা করবে। সম্প্রতি সোয়া চার কোটি টাকা ব্যয়ে ৬০০ ফুট গ্যালারি, পাকা ড্রেন, ফেন্সিং ও মাঠ ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮৪০ ফুট গ্যালারি, ভিআইপি বক্স ও প্রেসবক্স নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে আরও পাঁচ কোটি ৪০ লাখ টাকা। শেখ জামাল স্টেডিয়াম দেশের ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এরই মধ্যে দিয়ে বর্তমান সরকার ক্রীড়া জগতে তার সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা আবারও স্মরণ করিয়ে দিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।