মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশকে সহযোগিতা দেয়া শুরু করেছে বিশ্বব্যাংক। প্রথম পর্যায় প্রশিক্ষণের মাধ্যমে এ সহায়তা দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকপত্র পাওয়ার পরই দ্রুত সহযোগীর হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাটি। এর সঙ্গে সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধিই বিশ্বব্যাংকের প্রথম লক্ষ্য। বাংলাদেশ খুবই কার্যকর সময়ে মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ক্যাপাসিটি বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করেছে। বিশ্বব্যাংকের সহযোগিতার মধ্য দিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে অর্থপাচারের ঘটনা বেড়েই চলেছে। একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার হচ্ছে নজরদারির অভাবে। এ প্রেক্ষিতে অর্থপাচার রোধে সকল ধরনের আর্থিক লেনদেনের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা নেয়া হচ্ছে। সংস্থাটির সহযোগিতায় অর্থ পাচার রোধে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে। গো-এএমএল নামের বিশেষ সফটওয়্যারটি আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করবে। যা অর্থ পাচারকারীদের ধরতে সহযোগিতা করবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সক্ষমতা বৃদ্ধি করা হবে। তাতে করে ব্যাংকিং লেনদেনে দাতা-গ্রহীতা নিরাপদ ও স্বাচ্ছন্দ বোধ করবেন।
বর্তমান সরকারের সন্ত্রাস নির্মুল কার্যক্রমে খুশি হয়ে, মানিলন্ডারিং ও সন্ত্রাস রোধে বাংলাদেশকে অর্থায়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।