দেশে বিদ্যুতের ব্যাপক চাহিদা ও ঘাটতি মোকাবিলায় ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ আমদানির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আলোকে ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু হয়েছে। আগামী মাসের শুরুতে তা ১৭৫ মেগাওয়াটে উন্নীত হবে। পর্যায়ক্রমে এর পরিমাণ বেড়ে হবে ২৫০ মেগাওয়াট।বাংলাদেশের জন্য এটাই কোনো দেশ থেকে বিদ্যুৎ আমদানির প্রথম নজির। কুষ্টিয়ার ভেড়ামারায় নির্মিত উপকেন্দ্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সঞ্চালন কার্যক্রম শুরু করা হয়েছে । আগামী ৫ অক্টোবর ভেড়ামারার এ উপকেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ আমদানি প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পিডিবি সূত্র জানিয়েছে, ২০১০ সালের চুক্তি অনুযায়ী ভারত থেকে আমদানি করা হবে মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে ভারতের রাষ্ট্রীয় খাত থেকে ২৫০ মেগাওয়াট ও বেসরকারি খাত বা ভারতের পাওয়ারপুল থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে। রাষ্ট্রীয় খাতের বিদ্যুৎ ক্রয়ের জন্য ২৫ বছর মেয়াদী একটি ক্রয় চুক্তি করা হয়েছে। আমদানি করা বিদ্যুতের দাম পড়বে ইউনিটপ্রতি ছয় টাকা ৩৪ পয়সা। এতে জনগনের জীবনযাত্রার মান হবে অনেক উন্নত আর দেশে আসবে সমৃদ্ধ ।যা নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর একটি বড় অবদান।
দেশে বিদ্যুতের ব্যাপক চাহিদা ও ঘাটতি মোকাবিলায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিেত্ব ,ভারত থেকে আমদানি করা হচ্ছে বিদ্যুৎ ।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।