রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে বিজিবির নতুন ব্যাটালিয়ন ৫৪ বিজিবি। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন নতুন এ ব্যাটালিয়ন রবিবার বাঘাইছড়ি ৩৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি। দেশের অরক্ষিত সীমান্ত এলাকাগুলো পর্যায়ক্রমে বিজিবির নজরে আনা হবে। এ লক্ষ্যে বিজিবির নতুন ৪টি রিজিয়ন হেডকোয়ার্টার ও ৩টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। ৩৯ বিজিবির ব্যবস্থাপনায় নতুন ব্যাটালিয়ন ৫৪ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পূর্ব আঞ্চলিক কমান্ডার চট্টগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খাঁন এএফডব্লিউসি, পিএসসি, খাগড়াছড়ি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজি শামসুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি সেক্টর কামন্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান, ৩৯ ব্যাটালিয়নের জোন কামান্ডার লে. কর্নেল রবিউল ইসলামসহ সামরিক বেসামরিক উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা। বিজিবি মহাপরিচালক বলেন, নতুন ব্যাটালিয়ন স্থাপনের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও সাজেক এলাকার সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ করবে।
আইন শৃংখলার উন্নয়ন ও সীমান্তে নজর দারী বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার রাঙ্গামাটিতে বিজিবির ৫৪ ব্যাটালিয়ন উদ্বোধন করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।