বর্তমান সরকার একতরফা জাতীয় সংসদ নির্বাচন চায় না। তবে সংবিধানের বাইরে কোন কিছু মেনে নেবে না তারা। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থান নিয়ে কোন সন্দেহ কিংবা সংশয়ের অবকাশ নেই। বিএনপি নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার জন্যই আন্দোলনের হুমকি দিচ্ছে। তলে তলে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর উপর দিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে। খুলনায় বিএনপির জনসভা কোন রাজনৈতিক আন্দোলনের কর্মসূচী নয়, এটা তাদের নির্বাচনী সভা। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্যই একের পর এক জনসভা করে যাচ্ছে। বিএনপি দেশের উন্নয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বহির্বিশ্ব আমাদের উন্নয়নে প্রশংসা করছে, কাজের স্বীকৃতি দিচ্ছে। আর বিএনপি এগুলো দেখে না। তারা একের পর এক অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের এই হুমকি নির্বাচনে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনকালে বর্তমান সরকারই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। এতে কোন সংশয় নেই, এটা স্পষ্ট। নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। সংবিধানের ৫৭(৩) ধারায় যা লেখা আছে তাই হবে। প্রসঙ্গত, সংবিধানের ৫৭(৩) ধারায় বলা আছে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।
তলে তলে নির্বাচনের প্রস্তুতি, আর উপর দিয়ে আন্দোলনের হুমকি, এই দ্বৈত নীতির নামই হচ্ছে বিএনপি॥ সুতরাং কোন হুমকি নয়, ধামকি নয়, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন ॥
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।