দেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের জাহাজ । বৈদেশিক মুদ্রা অর্জনে এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে এর ভূমিকা অনস্বীকার্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশে প্রায়২০০টি শিপইয়ার্ড রয়েছে। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আনন্দ শিপ বিল্ডার্স, খান ব্রাদার্স, হাইস্পিড গ্রুপ, কর্ণফুলী শিপইয়ার্ড শীর্ষস্থানে রয়েছে। এছাড়া খুলনা শিপইয়ার্ড, বসুন্ধরা গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও সমুদ্রগামী জাহাজ নির্মাণ করছে। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প খাত সম্প্রসারিত হচ্ছে। তৈরি হচ্ছে আন্তর্জাতিক মান সম্পন্ন জাহাজ। এ শিল্পে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টিসহ প্রতি বছর হাজার কোটি টাকার ওপর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে প্রায় ৮০ হাজার দক্ষ ও দেড় লাখ অদক্ষ শ্রমিক জড়িত। নতুন জাহাজ নির্মাণে বাংলাদেশের অফুরন্ত সুযোগ রয়েছে। বর্তমানে বড় বড় জাহাজ প্রস্তুতকারী দেশগুলো মোট চাহিদার ৭০-৭৫ শতাংশ জাহাজ প্রস্তুত করছে। বাকি ২৫ শতাংশ বাজার বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য বিপুল সম্ভাবনা সৃষ্টি করেছে। গত কয়েক বছর ধরে আমাদের দেশের কয়েকটি শিপিং কোম্পানি বিদেশে জাহাজ রপ্তানি করছে। এ ধারা অব্যাহত থাকলে বিদেশে জাহাজ রপ্তানি করে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। এদিকে ভারত, চীন, কোরিয়ার তুলনায় বাংলাদেশে জাহাজ নির্মাণ ব্যয় ২০ থেকে ৩৫ শতাংশ কম। শ্রমিকের সহজ লভ্যতা, স্বল্প মজুরি, বাংলাদেশের নদী বিস্তৃত ভৌগোলিক সুবিধা, দক্ষ ও পরিশ্রমী জনশক্তির ফলে কম খরচে ভালো মানের জাহাজ কেনার জন্য আন্তর্জাতিক ক্রেতারা ঝুঁকছে বাংলাদেশের দিকে। পর্যাপ্ত বিনিয়োগ, সরকারি সহায়তা, মূল্য সংযোজন কর কমানোর মাধ্যমে সম্ভাবনাময় এ শিল্পকে আরও প্রসারিত করা যাবে। সরকার এ শিল্পকে অগ্রাধিকার দিয়ে আরও বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনার দিককে ত্বরান্বিত করতে আগ্রহী।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।