ধান গবেষণায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর সাফল্য অপরিসীম। বাংলাদেশে ধান গবেষণার শুরু ১৯০৯ সালে। ঢাকা ফার্মের বিজ্ঞানীরা দিবারাত্রি পরিশ্রম করে ৬০ দেশী-বিদেশী উন্নত মানের ধান এ অঞ্চলে চাষাবাদের জন্য অনুমোদন দেয়। ধানের দেশ বাংলাদেশ। বোনা আমনের যেসব জাত বেশি বন্যা সহ্য করতে পারে না তা থেকেই কালক্রমে রোপা আমন বা ট্রান্সপ্লানটেট আমনের জাতসমূহের সৃষ্টি হয়। এর বন্যা প্রতিরোধ ক্ষমতা আছে। অন্যদিকে আউশের জাতসমূহ আলোকে সংবেদনহীন। আমাদের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটা ধানকেন্দ্রিক। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আইআর-৮, আইআর-৯ নামক দুটি ধানের জাত এদেশে ইরি ধান নামক তুমুল জনপ্রিয় হয়। বিগত চার দশকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চারটি হাইব্রিডসহ ৬৫টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এদের ফলন সনাতন জাতের চেয়ে ২-৩ গুণ বেশি। ব্রি’র এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে লবণাক্ততা সহনশীল ৭টি, আকস্মিক বন্যা মোকাবেলায় ২টি, খরা সহনশীল ৩টি, মঙ্গা মোকাবেলায় ২টি, সর্বাধিক ফলনের ৪টি এবং সুগন্ধী ও রপ্তানি উপযোগী ৩টি জাত। ১৯৭০-৭১ সালে এদেশে চালের উৎপাদন ছিল প্রায় ১ কোটি টন। ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩৫ লাখ টনে। দেশীয় আট হাজার ধানের জার্মপ্লাজম বর্তমানে ব্রি জিন ব্যাংকে সংরক্ষিত আছে। সম্প্রতি ব্রি ধান-৬২ নামক জিংকসমৃদ্ধ জাত অবমুক্ত করা হয়েছে। বর্তমানে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ধানের জাত (গোল্ডেন রাইস) উদ্ভাবনে ব্রি সাফল্যের দ্বারপ্রান্তে। ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯ নামক দুটি মেগা ভ্যারাইটি বোরো মৌসুমে ৮০ ভাগ জমিজুড়ে চাষ হয়। গ্লোবাল ওয়ার্মিং ও ক্লাইমেট চেঞ্জ তথা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন কৃষি উৎপাদন কমিয়ে দিচ্ছে। সেই সঙ্গে কৃষিকে দাঁড় করিয়ে দিচ্ছে অসম যুদ্ধে। তাই তো কৃষিবিজ্ঞানীরা খরা, বন্যা, হঠাৎ বন্যা, লবণাক্ততা-সহিষ্ণু জাত উদ্ভাবনে গবেষণা করছে। আগামী দিনে প্রতিষ্ঠানটির সাফল্যই নিশ্চিত করবে খাদ্য নিরাপত্তা। আজকের এই আনন্দঘন প্রতিষ্ঠালগ্নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উদ্দীপ্ত।
বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর সাফল্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।