নির্বাচনের রূপরেখা নিয়ে দেশের মানুষের উদ্বেগ ও হতাশা দূরীকরণের লক্ষ্যে শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়ে দেশের মানুষ, সুধীসমাজ এবং আমলাদের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে, তা শিগগিরই কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পদ্ধতির রূপরেখা বিষয়ে কয়েক দিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সরকার ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে কিভাবে নির্বাচন হয় এবং ওই সব দেশে ক্ষমতায় থেকে কিভাবে নির্বাচন আয়োজন করা হয়, সেই সব তথ্য সংগ্রহের জন্য টিউলিপকে (প্রধানমন্ত্রীর বোনের মেয়ে) দায়িত্ব দেওয়া হয়েছে। টিউলিপ প্রতিনিয়তই ওই সব দেশের নির্বাচন পদ্ধতির তথ্য সরবরাহ করছেন।
পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকেও গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচন পদ্ধতির তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। সব তথ্য বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করে শিগগিরই দেশের নির্বাচন পদ্ধতির রূপরেখা ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন কিভাবে হবে তা নিয়ে দেশের মানুষ উদ্বেগ ও হতাশার মধ্যে আছেন। সবাই ভাবছে, ২৫ অক্টোবরের পর সরকার ক্ষমতায় থাকবে না। কিন্তু সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। তবে এই সময়ে নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত হবে না। সংসদও বসবে না। সব সরকারের শেষ সময়ে ক্ষমতা হস্তান্তর ও নির্বাচন নিয়ে সংঘাত ও হানাহানি হয়। সুষ্ঠু পদ্ধতিতে এ দেশে কখনো ক্ষমতার পালাবদল হয়নি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কাউকে না কাউকে শুরু করতেই হবে। আর সেই কাজটা আওয়ামী লীগ শুরু করে যেতে চায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন
কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন