বাংলাদেশের পোশাক কারখানার ঝুঁকিপূর্ণ ভবনের মানোন্নয়ন বা সংস্কারে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা)। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় জাইকার ৪১৫ কোটি টাকার তহবিল থেকে এই অর্থ ব্যবহার করা হবে। এ উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংক, গণপূর্ত বিভাগ, জাইকা এবং পোশাক কারখানার মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই ঋণের জন্য কেবল ঝুঁকিপূর্ণ কারখানার মালিকরাই আবেদন করতে পারবেন। যেসব পোশাক কারখানা সত্যিকার অর্থে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে সেসব পোশাক কারখানার মালিকরাই কেবল এ ঋণ সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে একজন কারখানার মালিক সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ সুবিধা পাবেন। তবে ঋণ বিতরণের আগে জাইকা নিজ উদ্যোগে বিশেষজ্ঞ দিয়ে সংশ্লিষ্ট কারখানাটি পর্যবেক্ষণ করে দেখবে। তাদের সুপারিশের ভিত্তিতেই ঋণ দেয়া হবে। প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা ব্যবহারের সফলতার ওপর নির্ভর করছে প্রতিশ্রুত ৪১৫ কোটি ঋণ সহায়তার পরবর্তী টাকা ছাড়ের বিষয়টি। উল্লেখ্য, গত মে মাসে রানা প্লাজা ধসের পর তৈরী পোশাক খাতের ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর উন্নয়ন কাজে জাইকা বাংলাদেশকে এ তহবিল দেয়ার বিষয়ে সম্মত হয়। এই তহবিল বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে ব্যবহার করবে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ৫ শতাংশ সুদে এই তহবিল পাবে। কারখানাগুলোকে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ১৫ বছর মেয়াদে ভবন স্থানান্তর বা সংস্কারের জন্য ঋণ দেয়া হবে। কমপক্ষে ১০০ জন থেকে সর্বোচ্চ ২ হাজার শ্রমিক রয়েছে এমন কারখানা এই ঋণ পাওয়ার যোগ্য হবে। একটি কারখানার মানোন্নয়ন অথবা স্থানান্তরের জন্য মোট খরচের ৯০ শতাংশ পাওয়া যাবে এই তহবিল থেকে। তবে তা কোনভাবেই ১০ কোটি টাকার বেশি হবে না। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এই ঋণ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
বর্তমান সরকারের উদ্যোগে ঝুকিপূর্ন পোশাক কারখানার মানোন্নয়নে ১০০ কোটি টাকা ঋণ দেবে জাইকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।