থ্রিজি যাত্রা শুরু করেছে এয়ারটেল বাংলাদেশ। গত বুধবার থ্রিজি ভিডিও কলের মাধ্যমে এয়ারটেলের থ্রিজি নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। দ্রুত বিশ্বমানের তথ্যপ্রযুক্তি সেবা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসতেই বর্তমান সরকার থ্রিজি লাইসেন্স দিয়েছে। এয়ারটেল গ্রাহকদের জন্য উন্নতমানের থ্রিজি সেবা নিশ্চিত করবে বলে দেশবাসী আশা করেন। অপারেটররা মানসম্পন্ন সেবা নিশ্চিত করছে কি-না, সে বিষটি তদারকি করবে বিটিআরসি। এয়ারটেল গ্রাহকদের থ্রিজি প্রযুক্তিতে মোবাইল ইন্টারনেট ব্যবহারে উন্নত গতি নিশ্চিত করবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবচেয়ে উন্নত সেবা নিশ্চিত করতে এয়ারটেল গ্রাহকদের প্রতিশ্রুতি দিচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে বনানী ও গুলশান-২ এলাকা এয়ারটেল থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবে। চলতি অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকা, নভেম্বরের মধ্যে সিলেটের কিছু এলাকা, ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অবশিষ্ট এলাকা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবে। ২০১৪ সালের জানুয়ারিতে সব বিভাগীয় শহরে এবং পরে সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এয়ারটেলের। থ্রিজি সেবা বর্তমান সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি। আর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বিভিন্ন মোবাইল কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব সফলতার সাথে পালিত হলে দেশের জনগণ উপকৃত হবে। বাংলাদেশ যে উন্নত বিশ্বের সাথে তাল রেখে এগিয়ে চলছে তা বর্তমান সরকারের এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
সরকারের “ডিজিটাল বাংলাদেশের” সফল বাস্তবায়নে পরীক্ষামূলক থ্রিজি সেবা চালু করলো এয়ারটেল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।