ডিজেলের ওপর কৃষকের নির্ভরশীলতা কমাতে কৃষিতে সৌর শক্তিচালিত সেচপাম্প ব্যবহারে বিশ্বব্যাংকের সঙ্গে বর্তমান সরকারের চুক্তি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কৃষিতে সৌর শক্তিচালিত সেচব্যবস্থা চালুর জন্য বাংলাদেশকে ১ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে সরকার। এই প্রকল্পের আওতায় সৌর শক্তিচালিত ১৩০০'র বেশি সেচ পাম্প বসানো হবে এবং এতে ৬৫ হাজার বিঘা জমিতে ধান চাষে সেচের ব্যবস্থা হবে। এতে পরিবেশবান্ধব সেচব্যবস্থা চালু হওয়ার পাশাপাশি ব্যয় কম হবে। এ ছাড়া বছরে ৩২ লাখ ডলার অর্থও সাশ্রয় হবে। সৌর শক্তিচালিত সেচব্যবস্থা চালু হলে ডিজেলের ওপর কৃষকের নির্ভরশীলতা কমে যাবে। এই প্রকল্পে মোট ২ কোটি ৪৫ লাখ ডলার দেবে বিশ্বব্যাংক, যার প্রথম ধাপে ১ কোটি ডলারের চুক্তি হলো। পল্লী বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন ২ প্রকল্পের অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন কোম্পানি ইডকল এই প্রকল্প বাস্তবায়ন করবে। এতে বেসরকারি পৃষ্ঠপোষকতাও থাকবে। সৌর শক্তিচালিত সেচ পাম্পের ব্যবহার ডিজেল আমদানির জন্য বাংলাদেশের বিদেশি মুদ্রার ব্যয় কমাবে। এ ছাড়া পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে প্রতিবছর ১০ হাজার টন কার্বন নিঃসরণ কমে আসবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এতে দেশের পরিবেশ রক্ষাসহ অর্থনীতি প্রবৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।