দেশের জনসংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে ট্রমা রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিবেচনায় দেশে আরও অনেক অর্থোপেডিক চিকিৎসক তৈরি করা প্রয়োজন। তাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এজন্য ব্যয় করা হবে ৩৩৬ কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করে চৌদ্দ তলা ফাউন্ডেশনসহ একটি ১২ তলা নতুন হাসপাতাল ভবন ও বিদ্যমান দোতলা ব্লকটিকে চারতলা পর্যন্ত বাড়ানো হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা দিয়ে শারীরিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে সুস্থ করে তোলা সহজ হবে। এ সংক্রান্ত গবেষণার মাধ্যমে অর্থোপেডিক বিষয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হবে। ফলে দক্ষ অর্থোপেডিক চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া অর্থোপেডিক সার্জারিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও বিদ্যমান অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম আধুনিকায়ন করা হবে। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের কাজ শেষ করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। দেশ ও জনকল্যাণের সরকার দেশনেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত এভাবে কল্যাণমুখী কাজ করে যেতে চান এবং দেশ ও জনগণের কাছে কল্যাণময়ী নেত্রী হিসাবে পরিচিত থাকতে চান।
পঙ্গু রোগীদের সেবার মান বাড়াতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।