সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এ পর্যন্ত প্রায় সাত লাখ বাংলাদেশী শ্রমিক বৈধ হয়ে স্পন্সর ও পেশা পরিবর্তনের সুযোগ নিয়েছেন। দেশটিতে কর্মরত অবৈধ ও মেয়াদোত্তীর্ণ শ্রমিকদের সাধারণ ক্ষমার সময় শেষ হচ্ছে আগামী ৩ নভেম্বর। এ সময়ের মধ্যে বৈধ না হলে ৪ নভেম্বর থেকে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দেশটির সরকার। সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়া ৭ লাখ বাংলাদেশীর মধ্যে প্রায় ৩ লাখ ১০ হাজারকে আউটপাস ইস্যু, নতুন পাসপোর্ট ইস্যু, পুরনো পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিস। আউটপাস নিয়ে এরই মধ্যে প্রায় ১৬ হাজার অবৈধ বাংলাদেশী দেশে ফিরে এসেছেন। এরা ভিজিট ভিসা বা নন-ওয়ার্ক ভিসায় এত দিন সৌদি আরবে অবস্থান করছিলেন। বর্তমানে দেশটিতে যেসব অবৈধ ও মেয়াদোত্তীর্ণ শ্রমিক রয়েছেন, তাদের বৈধ করতে সব ধরনের সহায়তা করছে সে দেশে বাংলাদেশ দূতাবাস। যাদের পাসপোর্ট নেই, তাদের পাসপোর্ট নতুন করে তৈরি করা বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। চলতি বছরের ৬ এপ্রিলের আগে যাওয়া সব অবৈধ প্রবাসী শ্রমিক সাধারণ ক্ষমার আওতায় আসবেন। এছাড়া ২০০৮ সালের ৩ জুলাইয়ের আগে হজ্ব করতে গিয়ে যারা সে দেশে থেকে গেছেন, তাদেরও বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সৌদি সরকার। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত যেসব ব্যবসায়ীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও আবেদনের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়। অবৈধ বাংলাদেশী শ্রমিকদের সাধারণ ক্ষমায় আনা, বৈদেশিক মুদ্রা অর্জনে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এ সংবাদ সত্যিই সুখের তা আর বলার অপেক্ষা রাখে না।
সৌদি আরবে বৈধ হয়েছেন ৭ লাখ বাংলাদেশী। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।