somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! বিদ্যুৎ সমস্যা সমাধানে ঢাকার বর্জ্যে উৎপাদন হবে বিদ্যুৎ। ইটালিয়ান কোম্পানির সাথে সরকারের চুক্তি।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এই বর্জ্যর সুব্যবহার করে এবার তৈরি হবে বিদ্যুৎ। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় চুক্তি করেছে ইতালিয়ান কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্যে উত্তরের আমিন বাজার এবং দক্ষিণের মাতুয়াইলে পৃথক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে কোম্পানিটি। বর্তমানে এই দুই কেন্দ্রে ২৪ মেগাওয়াট করে মোট ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তীকালে এর পরিমাণ আরও বাড়তে পারে। এ প্রকল্পে ২ হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পের জন্য ইতালিয়ান কোম্পানি ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ প্রকল্পে প্রথমে ২৪ করে ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরে দুটি প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এ প্রকল্প বিশেষভাবে সহায়ক হবে। ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো, ডিপিডিসির পাশাপাশি আরইবি এখান থেকে বিদ্যুৎ ক্রয় করে নিজস্ব গ্রাহকদের মধ্যে বিতরণ করবে। বর্জ্য থেকে উৎপাদিত এই কোম্পানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে আট দশমিক ৭৫ টাকা। চুক্তি অনুযায়ী ২০ বছর একই দামে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। প্রকল্পটিতে সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ প্রতিদিন ৪ হাজার মেট্রক টন বর্জ্য সরবরাহ করবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একদিকে যেমন আমাদের বিদ্যুৎ চাহিদা পূরণ হবে, অন্যদিকে তেমনি নগরীর পরিবেশও দূষণমুক্ত থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও আমাদের দেশে এই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুতের পাশাপাশি প্রকল্পটি জৈবসার এবং ডিজেল উৎপাদন করবে। এত দিন ঢাকার বর্জ্যর সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ভূমি ও পরিবেশ দূষিত হয়েছে। বর্জ্যর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে এক দিকে পরিবেশ থাকবে দূষণ মুক্ত অন্যদিকে বিদ্যুৎ সংকট থেকে কিছুটা হলেও আমরা উপকৃত হবো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×