somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার প্লাস্টিক শিল্প।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৫২ সাল থেকে প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয়েছে। এ শিল্পের প্রায় ৯৯ শতাংশ লোকই ঢাকা ও নোয়াখালী অঞ্চলের। দেশে বর্তমানে ক্ষুদ্র-মাঝারিসহ তিন হাজার প্লাস্টিক কারখানার ৮০ ভাগই পুরনো ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এসব কারখানায় বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্লাস্টিকসামগ্রী তৈরি হয়। এর মধ্যে স্থানীয় বাজারে বিক্রি হয় চার হাজার কোটি টাকার পণ্য এবং বাকিটা রপ্তানি হয়। বর্তমানে ইউরোপ, আমেরিকাসহ প্রায় ৬০টি দেশে ২৬৮ কোটি টাকার প্রত্যক্ষ ও ৬০০ কোটি টাকার পরোক্ষ প্লাস্টিকপণ্য রপ্তানি হচ্ছে। প্লাস্টিক খাত থেকে বছরে এক হাজার কোটি টাকা আয় সম্ভব। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এ খাতে। আমরা যারা ব্যবহারের পর প্লাস্টিক বোতল রাস্তায় কিংবা ড্রেনে ফেলে দেই, তারা কখনও ভেবেও দেখি না এসব সামগ্রীও মূল্যবান। দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে অপ্রচলিত পণ্য রপ্তানির তালিকায় প্লাস্টিক একটি পৃথক শিল্প খাত হিসেবে পরিগণিত হচ্ছে। এই শিল্পটি আমাদের জাতীয় অর্থনীতিতে অসাধারণ ভূমিকা রাখছে। বাতিল প্লাস্টিক বোতল চীনে রপ্তানি করে ২০১০-১১ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। বাতিল সামগ্রী ব্যবহারের পর নির্দিষ্ট স্থান থেকে এনে রপ্তানি করতে পারলে এ খাতের আয় বছরে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট ২৩টি দেশে প্লাস্টিকপণ্য রপ্তানি হচ্ছে। পরিবেশ ব্যবস্থাপনা কৌশলের (ইএমএস) যথাযথ বাস্তবায়ন হলে প্লাস্টিক ক্ষতিকর নয় বরং প্লাস্টিকের কৌশলগত রিসাইক্লিং বিপুল অর্থ সাশ্রয় করতে পারে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বর্তমানে প্রতিদিন ১৩০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে এবং এর ৭০ শতাংশ (প্রায় ৯০ টন) রিসাইকেল হয়ে নতুন পণ্য হিসেবে বাজারে ফিরে আসছে। রিসাইক্লিংয়ের ফলে বর্তমানে প্রতি বছর ডিসিসি এলাকায় ০.৫ কোটি ১০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। ফলে প্লাস্টিক আমদানি হ্রাস পাওয়া ছাড়াও মহানগরীতে ৩০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্লাস্টিক রিসাইক্লিং করার ফলে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিবহনের ব্যয় হ্রাস পাওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রতি বছর তিন কেটি আট লাখ টাকা সাশ্রয় হচ্ছে এবং প্লাস্টিক রিসাইক্লিং দুই-তৃতীয়াংশ জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ এবং পানি ব্যবহার প্রায় ৯০ শতাংশ হ্রাস করেছে। প্লাস্টিক কৃষিতে ব্যাপক ভূমিকা রাখছে, এর মধ্যে সেচ পাইপ, এগ্রিকালচারাল, পলিথিন, ড্রামসিডার প্যাকেজিংসহ অনেক কিছুতেই। এ ছাড়াও গ্যাস লাইনে লোহার পরিবর্তে প্লাস্টিক পাইপের ব্যবহার করে শত শত কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। প্লাস্টিকের মতো সম্ভাবনাময় শিল্পের দিকে আরও বেশি নজর দেয়া প্রয়োজন। সার্বিক সহায়তা পেলে প্লাস্টিক খাত থেকে এক হাজার কোটি টাকার ওপর আয় করা সম্ভব। দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে। সেইসঙ্গে রাস্তাঘাটও পরিষ্কার থাকে। প্লাস্টিকপণ্য এখন গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, জাপান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে শতভাগ শুল্কমুক্ত সুবিধা রয়েছে। এসব দেশে প্লাস্টিক রপ্তানির দিকে বেশি নজর দিলে এ শিল্পের সম্ভাবনা আরও অনেকগুণ বেড়ে যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×