somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সাফল্যর পথে এগিয়ে চলছে বর্তমান সরকারের নেয়া “একটি বাড়ি একটি খামার প্রকল্প।”

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফলতার মুখ দেখতে শুরু করেছে 'একটি বাড়ি, একটি খামার' প্রকল্প। শুরুতে সমালোচনার মুখে পড়া সরকারের এ গুরুত্বপূর্ণ প্রকল্পটি এখন দেশের প্রতিটি জেলায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আলোর দ্যুতি ছড়াচ্ছে। সারা দেশে এরই মধ্যে ১৭ হাজার ৩০০টি গ্রাম সমিতি গঠনের মাধ্যমে ১০ লাখ ৩৮ হাজার মানুষকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। একে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দরিদ্রের হার কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অন্যতম এটি। কিন্তু শুরুর দিকে এ প্রকল্প নিয়ে বিতর্কের সৃষ্টি হলে কিছু দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখা হয়।পরবর্তীতে আবারও নতুন আঙ্গিকে কাজ শুরু হয়। প্রথম দিকে প্রকল্পটি ছিল মূলত একটি বাড়িকে ঘিরে একটি খামার করে কোনো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তোলা। কিন্তু মাঠপর্যায়ে কাজ শুরু হওয়ার পর বিভিন্ন স্থান থেকে প্রকল্পে সুবিধাভোগী চিহ্নিত করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তখন ওই ধারণা থেকে কিছুটা সরে গিয়ে গ্রামভিত্তিক সমিতি করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। এতেই দেখা মেলে সফলতার। ২০১০ সালের জুন থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত প্রথম ফেইজে এ প্রকল্পে গ্রাম সমিতি গঠন করা হয়েছে ১৭ হাজার ৩০০টি। যাতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার। আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ প্রকল্পে উপকারভোগীর সংখ্যা প্রায় ৫১ লাখ। সমিতির প্রতিটিতে সদস্য সংখ্যা সর্বোচ্চ ৬০ জন এবং সর্বনিম্ন ৪০ জন। সমিতিগুলোতে সদস্যরা নিজেরা যে সঞ্চয় করেছেন, সরকারের পক্ষ থেকে ঠিক সমপরিমাণ অর্থ সমিতিগুলোতে জমা দিয়ে তহবিল করা হয়েছে। একই সঙ্গে সরকার ঘূর্ণায়মান ঋণ হিসেবে সমপরিমাণ টাকা দিয়েছে প্রতিটি সমিতিকে। এ হিসাবে 'একটি বাড়ি একটি খামার প্রকল্পে'র আওতায় সমিতিগুলোতে এখন পর্যন্ত সঞ্চয় জমা হয়েছে ৩৫৫ কোটি টাকা। আবার সরকারের পক্ষ থেকে আরও ৩৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে সমিতিগুলোকে। আর ঘূর্ণায়মান ঋণ হিসেবে দেওয়া হয়েছে ৪৯০ কোটি টাকা। সব মিলিয়ে বর্তমানে প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের মোট তহবিলের পরিমাণ এক হাজার ৩৩২ কোটি টাকা। গ্রামে গ্রামে জীবিকাভিত্তিক ক্ষুদ্র খামার গড়ে উঠেছে ছয় লাখ ৮০ হাজারটি। প্রকল্পের আওতায় গত এক বছরে দরিদ্র পরিবারপ্রতি আয় বেড়েছে ১০ হাজার ৯২১ টাকা করে। প্রকল্প এলাকায় নিম্ন আয়ের পরিবারের সংখ্যা ১৫ শতাংশ থেকে তিন শতাংশে নেমে এসেছে। দারিদ্র্য হ্রাসের পাশাপাশি অধিক আয়ের পরিবারের সংখ্যা আগের চেয়ে ২২ দশমিক আট শতাংশ থেকে ৩১ শতাংশে উন্নীত হয়েছে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×