বর্তমান সরকারের নির্দেশনায় পাট শিল্পের বিকাশে পাট ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাট খাতের উন্নয়নে, বিশেষ করে কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ তহবিল চালু করা হচ্ছে। সরকারের আগ্রহের প্রেক্ষিতে সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে পাট শিল্পে ২০০ কোটি টাকার তহবিল গঠন করতে বলা হয়। বর্তমান মুদ্রানীতির সঙ্গে সঙ্গতি রেখে ১০০ কোটি টাকার এ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। পাট ক্রেতা ও আড়তদাররা ১০ শতাংশের কম সুদে এখান থেকে ঋণ নিতে পারবেন। শিগগীরই তহবিলের সার্বিক কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই স্কিম চালু করা হচ্ছে। চুক্তিবদ্ধ বাণিজ্যিক ব্যাংকগুলোকে 'ব্যাংক রেটে' অর্থাৎ ৫ শতাংশ সুদে এই তহবিল জোগাবে বাংলাদেশ ব্যাংক। নগদ টাকার অভাবে অনেক সময় ব্যবসায়ীরা পাট কেনায় খুব একটা আগ্রহ দেখান না। এতে পাট চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এ কারণে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের এই তহবিল গঠনে পাট চাষি, পাট ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পাটকল মালিকদের যার যার অবস্থানে পাট শিল্পের প্রতি নিজেদের আগ্রহ বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর কৃষকরা যেহেতু কৃষি ঋণের আওতায় সহজ শর্তে ঋণ পেয়ে থাকে তাই এ ঋণ পাবে। পাটের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে বর্তমান সরকারের এ মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
পাট চাষিদের পাট চাষে উদ্বুদ্ধ করতে সরকারের অভিনব পদক্ষেপ। পাট শিল্পের উন্নয়নে পাট ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।