গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করতে এবং ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে 'পল্লী সঞ্চয় ব্যাংক' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লীর জনগণের জন্য ডিজিটাল ব্যাংকিং উদ্বোধন এবং জাতীয় পর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণদানকালে এ ঘোষণা দেন তিনি। পল্লীর জনগণ যাতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, সে লক্ষ্যে আমরা পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করব। তবে এই ব্যাংক প্রতিষ্ঠায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের সম্মতি প্রয়োজন হবে বলেন প্রধানমন্ত্রী। প্রতিটি উপজেলায় এই পল্লী সঞ্চয় ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাংকের মালিক হবেন গ্রামের দরিদ্র জনগণ। এ ব্যাংক থেকে যে মুনাফা আসবে তার পুরাটাই সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। একটি বাড়ি একটি খামার দারিদ্র্য বিমোচনে নতুন পথের দিশা দিয়েছে। একইভাবে পল্লীর জনগণের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করবে সরকার, যাতে করে গণমানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। অধিক সুদের কারণে পল্লীর গরিব জনগণ আগে বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বর্তমান সরকার এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে চায়। এ জন্য ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের কথা বলা হচ্ছে যেন পল্লীর মানুষ তাদের নিজ পায়ে দাঁড়াতে পারে। একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার পর সফল যাত্রা শরু করলে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্রতার কষাঘাত থেকে অনেকখানিই মুক্তি দেয়া সম্ভব হবে।
দারিদ্রতার কষাঘাত থেকে দেশকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার। “পল্লী সঞ্চয় ব্যাংক” প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।