সাভারের রানা প্লাজা ধ্বসের পর ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সে সময় গভর্নর ড. আতিউর রহমান ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন এবং ব্যাংকগুলোকে তাদের সিএসআরের অর্থ ব্যয় করার পরামর্শ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার বাণিজ্যিক ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অর্থ দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং ফায়ার সার্ভিসের মধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সিএসআরের অর্থ দিয়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিগত কয়েক বছরে দেশের বেশ কয়েকটি ঘটনা যেমন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আগুন, তাজরিন ফ্যাশনে আগুন এবং সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় যন্ত্রপাতির ব্যবহার এবং সল্পতা নিয়ে প্রশ্ন উঠেছিল ঠিক তখনই বর্তমান সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সকল ব্যাংকের সিএসআরের অর্থে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে যা ফায়ার সার্ভিসকে নতুন আঙ্গিকে সাজাতে সাহায্য করবে বলে আশা করা যায়।
দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে শক্তিশালী করতে সরকারের উদ্যোগ। সিএসআরের অর্থে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।