সরকারী প্রচেষ্টায় গত তিন মাসে বিনিয়োগ বেড়েছে প্রায় ৭২ শতাংশ, এর ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, অর্থনীতিও চাঙ্গা হবে।
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) বিদেশী বিনিয়োগ বেড়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৯৩৭ কোটি ৩৯ লাখ টাকা। যা তার আগের তিন মাসের চেয়ে ৭১ দশমিক ৬৬ শতাংশ বেশি। ওই সময় বিদেশী বিনিয়োগ এসেছিল ১৩ হাজার ৩৬১ কোটি ৯৫ লাখ টাকা। প্রথম প্রান্তিতে মোট ২৭৪টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগে নিবন্ধিত ২৩৭টি শিল্পপ্রতিষ্ঠানে মোট বিনিয়োগ হচ্ছে ৬ হাজার ৮৮৬ কোটি ৮২ লাখ টাকা, ১৩টি শতভাগ বিদেশী ও ২৪টি যৌথ বিনিয়োগের নিবন্ধিত শিল্পে মোট বিনিয়োগের পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি ৫৭ লাখ টাকা। অন্যদিকে, তার আগের তিন মাসে (এপ্রিল-জুন) বিনিয়োগ বোর্ডে মোট ৩৬৯টি শিল্প ইউনিটে বিনিয়োগের পরিমাণ ছিল ১৩ হাজার ৩৬১ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে স্থানীয় বিনিয়োগে নিবন্ধিত ৩০৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১১ হাজার ৫৪০ কোটি ২৭ লাখ টাকা। শতভাগ বিদেশী ও যৌথ নিবন্ধিত ৬০টি শিল্প ইউনিটে বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৮২১ কোটি ৬৭ লাখ টাকা।
তিন মাসে সেবা শিল্প খাতে বিনিয়োগ প্রস্তাব এসেছে ৭২ দশমিক ৫৭ শতাংশ, ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে ১২ দশমিক ৩৬ শতাংশ, রসায়ন শিল্প খাতে ৬ দশমিক ৭৩ শতাংশ, ফুড ও এ্যালাইড শিল্প খাতে ১ দশমিক ৫ শতাংশ, ট্যানারি এবং লেদার শিল্প খাতে ১ দশমিক ৬ শতাংশ, কৃষি ভিত্তিক শিল্প খাতে শূন্য দশমিক ৯৬ শতাংশ এবং অন্যান্য শিল্প খাতে ৪ দশমিক ৮২ শতাংশ। এসব বিনিয়োগের মোট ৩০ হাজার ২৬৭ জনের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন