এক কবি আবেদন করেছিলেন- দাও ফিরিয়ে অরণ্য, লও হে নগর। বিদ্যুৎ বিভাগ শুনতে শুরু করেছে কবির হাহাকার। তাই গুনে গুনে প্রতি ২৪ ঘন্টায় হাজারবার লোডশেডিং করছে। একজন ডিজিটাল গায়ক কাম কবিও বলেছেন- সে যে আসে যায়, যার জন্য চান্দে চান্দে এত চন্দ্রগ্রহন। কবির ভাষায়- এ যেন ডিজিটাল প্রেমিকা- আজ একজনের তো কাল অন্যজনের, পরশু আবার ফিরে আসা। গরম পড়ার সাথেসাথে শুরু হয়েছে বিদ্যুৎ-এর ঘনঘন আসা-যাওয়া। কারেেন অকারনে বিদ্যুৎ-র লোডশেডিং-কে সহনীয় করে নিয়েছেন চুনারুঘাট উপজেলার লক্ষাাধিক মানুষ। মাঝেমাঝে ঘোষণা দিয়েও কয়েকদিন ধরে উদযাপিত হয় লোডশেডিং উৎসব।একে স্বাভাবিক জীবন যাপনের একটা অংশ করে নিয়েছেন চুনার”ঘাটের সকল শ্রেনির মানুষেরা। অফিস-আদালতের কাজ,পড়াশুনা, গৃহস্থালী কাজ ছাড়াও বিদ্যুৎ-নির্ভর বাসস্থানগুলোর আলো-বাতাস-পানি বন্ধ থাকার মত অনাকাংখিত ঘটনায় অভ্যস্থ হয়ে পড়ছেন ভুক্তভোগীরা। চুনার”ঘাট উপজেলা সদর তথা চুনার”ঘাট পৌরসভায় প্রায়ই দেখা যায়, বাসা-বাড়ির লোকজন পানি সংগ্রহ করতে বালতি, কলসী, হাড়ি-পাতিল নিয়ে ছুটাছুটি করছেন। কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমস্যার কথা বলা বাহুল্য। অথচ, বিদ্যুৎ-র লোডশেডিং এড়ানোর জন্য গত বছর এখানে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই উপকেন্দ্র স্থাপনের পর লোডশেডিং এর মাত্রা দিনদিন বাড়ছে। অবস্থা এমন যেন, বিদ্যুৎ এর উপকেন্দ্র স্থাপন করে লোডশেডিং-কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া কর্তৃপক্ষের দায়িত্ব। গরমে-ঘামে-অপেক্ষায় অস্থির চুনার”ঘাট উপজেলার মানুষ বিদ্যুৎ-এর অনবরত লোডশেডিং এর কবল থেকে রেহাই পাবেন না বলেই হয়তো এর দীর্ঘায়ূ কামনা। জাতি হিসাবে আমাদের বিলুপ্তি ত্বরান্বিত করতে বিদুৎব্যবস্থার বিপর্যয় না মেনে কি পারা যায়?
ধন্য বিদ্যুৎ বিভাগ ধন্য তুমি মোরে করেছ বন্য
নতুন ভোরের গান
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন
ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।