ব্লগে একদম নতুন, প্রায় এক বছর ধরে সামু তে রেজিস্ট্রেশন ছাড়াই ঢুঁ মারতাম। এটাই বোধহয় আমার প্রথম পোস্ট যা প্রথম পাতায় যাচ্ছে।
প্রায় সময়ই দেখে আসছি সামু সহ অন্য অনেক ব্লগেই ব্লগাররা POST শব্দটিকে 'পোষ্ট' হিসেবে লিখেন, এটা কি মজা করে নাকি শুধুমাত্র ভার্চুয়াল বাংলা হিসেবে লিখেন জানি না।
তবে আমার মনে হয় শব্দটিকে 'পোস্ট' লিখাটাই উত্তম।
কারন আমাদের বাংলা ভাষায় খুব সুন্দর একটি বানান রীতি আছে।
ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়মে বলা আছে বিদেশী শব্দের বানানে সবসময়ই 'ন' ও 'স' ব্যবহার হবে।
শুনেছি জাপানি কিংবা ফরাসীরা তাদের নিজেদের ভাষার ব্যাপারে খুবই খুঁতখুতে আর এর মাধ্যমেই তারা নিজেদের ভাষার খুব বিশুদ্ধ্ব একটি রুপ ধরে রাখতে পেরেছে।
বাংলা তো আমাদেরই ভাষা, ভাষার জন্য '৫২ তে পূর্বপুরুষরা জীবন দিয়ে গেছেন, আমরা হয়তো এতোটুকু করতে পারবো না কিন্তু এর নিয়ম মেনে চলা কিংবা রক্ষা করা যাই বলুন না সবই কিন্তু আমাদেরই দায়িত্ব।
সবাই ভালো থাকবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



