ব্যপারটা কতটা ভয়াবহ হয়তো চিন্তাও করতে পারবেন না, সত্যি বলছি আর ৬ বছর পরে পাস করা কোন ডাক্তারের কাছে আপনি যেতে চাইবেন না, তারা যোগ্যতা দিয়ে নয়, জিপিএ দিয়ে মেডিকেলে চান্স পেয়েছিল বলে ।।
এ প্রসঙ্গে বুয়েটের একজন শ্রদ্ধেয় শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি আমার এক বন্ধুর মাধ্যমে পাওয়া -
###আমার এইচএসসির জিপিএ ছিল ৪.৮০, চট্রগ্রাম বোর্ডে সর্বোচ্চ। ঢাকা বোর্ডে আমাদের সাথে ৭৬ জন জিপিএ ৫ পেয়েছিল। দুটো বোর্ডের মধ্যে জিপিএ-র এই বৈষম্য কিভাবে দূর করবে সরকার?
###যদি জিপিএ এর ভিত্তিতে এপ্লাই করতাম- আমি মেডিকেল এ কখনই চান্স পেতাম না, কেননা, আমি এস এস সি পরীক্ষায় অপ্রত্যাশিত ভাবে ৪.৬৩ জিপিএ আসে। কিন্তু, সে সময় আমি একটুও মন খারাপ করিনি, কারন আমি জানতাম, যখন ভর্তি পরীক্ষা আসবে, তখন আমি আমার মেধার প্রকাশ হয়ত দেখাতে পারব। কিন্তু আমার মত একজন ছাত্র এখন আর সেটা করতে পারবে না। সে এস এস সি বা এইচ এস সি কোন একটা পরীক্ষায় অপ্রত্যাশিত খারাপ রেজাল্ট করলে মেডিকেল এ পড়ার স্বপ্ন পুর্ণ হবে না।
আমাদের কি সত্যিই কিছুই করার নেই ??????
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



