আমি জেগে উঠি অনন্তবিথির অচেনা নক্ষত্রের কোন গ্রহে
ঘুরে বেড়াই শ্বাপদসঙ্কুল অচেনা বনান্তরে,
তোমারই খোঁজে।
যেখানে নেই কোন চেনাজন শত-সহস্র চেনামুখ
আমি সভ্যতা দেখি, ভেঙ্গে যেতে দেখি হাজার দুঃশাসন।
তুমি পিয়ানো হয়েছো বেজে উঠেছো কোটিখানেক সুরে
শত সভ্যতা জুড়ে।
তুমি প্রভাত হয়েছো, ভরসা দিয়েছো লক্ষকোটি প্রাণে,
এক নিরালা বিকেলে সেজে উঠেছো আবির রাঙা সুদূরে।
তুমি নেশার মত, হাজার বছরের,
ঘুম ভেঙে দেখি সে নেশা কাটেনি।
আরো বেশি করে চেয়েছি তোমায়,
নিরেট নিথর থমকানো সময় এক রত্তিও হাটেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



