somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমজনতা বাই ব্যাসবাবা

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাসি, যতই কাঁদি, সবই অর্থহীন
নতুন নতুন নিয়ম বানাও, আমরা ভাঙবো বলে
নতুন চিন্তা ভাবতে গেলেই ভরবে মোদের সেল এ

অতীত এর সব হিসেব নিকেশ, ভবিষ্যতের মুলা
ধর্মটাকে নেড়েচেড়ে দিচ্ছ চোখে ধুলা
রামগরুড়ের ছানার ছিল হাসতে শুধু মানা
আমরা আজ করবোটা কি, সেটাও অজানা

মুখে মোদের শেলাই দেখে, হেসে ফেলে তারাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
মিথ্যে দিয়ে বাঁধাই করা বইটা যে পড়াও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও

ফটোশপে মেকাপ করা আমাদের দেশের ছবি
আহা আমার সোনার বাংলা তোমায় ভালবাসি
হয়ে যাচ্ছি কেমন যেন, ঘৃণাই ভালবাসি
মানবতা হারিয়ে গেছে, মানুষ মরলে খুশি

কেউবা চাটে প্রতিবেশি, কেউবা বলে 'ঘাউ'
আমরা যে ভাই আমজনতা, একটু খান্ত দাও

ফেলানীর লাশ মাড়িয়ে ওপাড়ের ধর্ষিতা নিয়ে আমাদের কত দুঃখ
তাদের জন্য আমাদের অশ্রুর সাগরে নারী-অধিকার তত্ত্ব
৭১ এর ৩০ লাখ শহীদের পুনরমৃত্যু হয় রাজনীতিরই হাতে
যখন নির্যাতন চলে 'উপজাতি' উপাধি পাওয়া আদিবাসির সাথে
সংবিধানের গ্যাঁড়াকলের মধ্যাঙ্গুলি, বাঙ্গালিত্তের চাপে পিষ্ঠ মাইনরিটি
দেশপ্রেমের হিসেব চলে পোশাকে, ভালবাসার আত্মহুতি...হারায় সে রসাতলে

তোমাদের এই চুলাচুলি ভাল্লাগেনা আর
'এক, রাজ আর গন' তন্ত্র... মিশে একাকার
তোমাদের এই কথা শুনেই নাচতে থাকি মোরা
হোক না ব্যথা পায়ের তলা, হোকনা উঠোন ব্যাকা

৫ না, ১০ বছরের হিসেব করতে দাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও

টিভির ভিতর সুশীল শিল্পী শিখায় রাজনীতি
সে ছাড়া সবাই নাকি আজ 'অবাঙালি'
বাঙ্গালিত্তের সনদপত্র কোথা থেকে পাই?
নাম লেখাবো তোমার দলে? আমায় নেবে ভাই?

দেশটা আজ না খেয়ে ভাই অন্য কিছু খাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও

ভাল্লাগেনা কোন কিছুই? মনটা তোমার খারাপ?
ভাঙ্গতে থাকো বাড়ি গাড়ি, মুছে যাবে পাপ
হলুদ রঙের কালি দিয়ে চল খবর লিখি
'বিশ্বাস' বা 'অবিশ্বাস'? নাচবো মোরা ঠিকই

অদ্ভুত এক হিসেবে সুন্দরবন হারাই
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই
আমাদের বাঘ মামা ওপারে পালায়
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই

দিনের পর রাতটা আসে, রাতের পরে দিন
তাল গাছ কি সারাজীবন তোমারই অধীন?
ধীরে ধীরে হচ্ছে বড় মাথায় পাগলা ঘোড়া
আখলাক ভাই বদলে গেল, বদলাবিনা তোরা?

হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
"আমজনতা ভাই বোনেরা আমরা এখন যাই?"
হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
"আমজনতা ভাই বোনেরা একটু ক্ষান্ত চাই"

Words: Bassbaba
Tune: Bassbaba
Produced by Aurthohin
Mixed and mastered by Rafa —
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

পাথারের ফসল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৪


সেই গ্রামের আইল পাথারে
বেড়ে ওঠা আমি এক মানুষ;
কখনো হাল চাষ করা হয়নি
তবু মাটির গন্ধে যে ফাল্গুন!
স্মৃতির আকুতি কন্ঠের সুর
সবুজ শ্যামলা মাটির ঘান-
বয়ে যায় এক বিস্মৃতির নগর;
যেখানে... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

×