চাঁদগাজি কে নিয়ে লিখে সবাই সেলিব্রটি হয়ে যাচ্ছে তাইলে আমি বাদ যাব ক্যান??আসুন আমরা তার নাম নিয়ে প্রথম ময়না তদন্ত চালাই!এই ভদ্রলোক (ভিন্নমতে অভদ্র) আল্লাহর দুনিয়ায় এত নাম থাকতে ওনার প্রো নেম চাদগাজি কেন রাখল? চাদগাজি সন্ধি বিচ্ছেদ করলে দারায় চাঁদ(চন্দ্র)+গাজী(জীবিত)।অর্থাৎ যে চন্দ্র জীবিত।আসলেই কি উনি জীবিত চন্দ্র
মোটেই না,উনি সর্বোচ্চ জীবিত ১০০ পাওয়ারের ফিলিপস বাত্তি হইতে পারেন,যাহা বেশি বিদ্যুৎ খায়,বিনিময়ে আলো কম দেয় আবার গরমও হয়।একটাই সুবিধা ইলিশ মাছের কাটা ছারানো সহজ!!
এবার ওনার মুক্তিযুদ্ধ প্রসঙ্গ।ভদ্রলোক দাবি করেন উনি মুক্তি যোদ্ধা!আসলেই কি তাই??আমার মতে একজন মুক্তিযোদ্ধা কখনই যাদের জন্য যুদ্ধ করেছেন তাদের কমেন্টে আক্রমনাত্বক মন্তব্য করতে পারেন না।সেহেতু ওনার মুক্তিযোদ্ধা সনদ পরিক্ষার দাবি রাখি।।
ওনার পোস্ট এতো পপুলারিটি কেন পায়?? যেহেতু ওনার নাম এবং সনদ সম্পর্কে আমরা একটি প্রাথমিক ধারনা পেয়েছি তাই এক্ষেত্রে অনুমান করে বলতেই পারি এক্ষেত্রেও উনি চতুরতার আশ্রয় নিয়ে থাকেন বলেই আমার ধারনা! যেমন শ-খানেক ফেইক আইডি খুলে... ব্লা ব্লা ব্লা।
ব্লগে ভাল লেখকের অভাবও চাদগাজির মত সস্তা লেখককে পপুলারিটি এনে দিতে পারে।সেক্ষেত্রে আমরা একটা কমিউনিটি গঠন করে চাদগাজির মত সস্তা লেখকে প্রতিহত করতে পারি।এজন্য ফেবুতে একটা গ্রুপ খুলে, একটা ইভেন্টের আয়োজন করা যেতে পারে।সেই মতে একটি গেটটুগেদার করে আমরা একটা কমিটি গঠন করে চাদগাজি কে হটিয়ে দিতে পারি।
আমরা সম্মিলিত ভাবে সামুর কাছে আবদার করে পারসোনাল ব্যান অপশান চালু করিয়ে নিতে পারি,যেন ওইসব সস্তা লেখকদের ব্যন করে আমাদের পোস্ট গুলো সস্তা কমেন্টের হাত থেকে বাঁচাতে পারি।
চাদগাজি কে শায়েস্তা করার ১০১ টি উপায় এবং তার ১০০১ টি ভুল নিয়ে একটি পোস্ট দিলে কেমন হয়?? আপনাদের মূল্যবান মতামত আশা করছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
