পর পর তিন দিন তিনটি ঘটনা দূর্ঘটনা ঘটল এই সিরিয়াল নিয়ে।মানুষ নির্বিকার। তবুও প্রতি ঘরে ঘরে চলছে কিরনমালা।
পর পর তিনদিন ঘটে যাওয়া দুর্ঘটনার সংক্ষেপিত চিত্র:
প্রথম দিন: বাংলাদেশের একটি গ্রামে কিরনমালা দেখা নিয়ে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়ে হাসপাতালে।
দ্বিতীয় দিন: পরিবারের সবাই কিরন মালা দেখায় বাড়ির দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু।
তৃতীয় দিন: মা পাশের বাড়িতে কিরনমালা দেখতে য়াওয়ার সর্ট সার্কিট হয়ে ঘরে আগুন ধরে ঘুমন্ত শিশুর মৃত্যু!
সর্বশেষ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলায় শুক্রবার সন্ধ্যায়!মানুষের বিবেক মূল্যবোধ মানবতা বোধ আজ কোথায় গিয়ে নেমেছে??কি করছি আমরা?? আমরা কি সব উন্মাদ হয়ে যাচ্ছি?
পেপার পত্রিকায় মানুষের মুখে শুনে আমিও দু একবার কিরনমালা দেখেছি।বাট দু-ুক মিনিটের বেশি দেখা ধৈর্যে কুলায়নাই! এই রকম বস্তা পচা ফালতু সিরিয়াল মনে হয় দুনিয়ায় আর একটাও নেই! গ্রাফিক্স এর এত বাজে কাজ,নেই কোন শক্তিশালী কাহিনী। তবুও মানুষ পাগলের মত দেখছে।
শুধু দেখছেই না,নিজের পরিবারের দিকে খেয়াল রাখার কথা ভূলে যাচ্ছে! কতগুলো ফুলের মত মেয়ে কথিত পাখি ড্রেসের জন্য জীবন প্রদীপ নিভিয়ে দিল!
কবে উদয় হবে আমাদের মানবতা? আর কত শিশু জীবন দিলে জাগ্রত হবে আমাদের মূল্যবোধ?আমরা কি ইন্ডিয়ার বস্তাপচা ফালতু সিরিয়ালের শৃঙ্খল থেকে মুক্তি পাব না????

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


