somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সুন্দরী ললনার গল্প (গেম রিভিউ - ড্যাশইন ডেসপারাডোস)

২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি আজথেকে ৫ বছর আগে গেম টা খেলেছিলাম আমার সেগা জেনেসিস এ। অনেক রকম গেমের মদ্ধে এটা আমার একটি ফেভারিট গেম ছিলো। অত্যান্ত মজার একটি বিষয় নিয়ে গেম টা তৈরি করা। আজকে আপনাদের এই গেমটি সম্পর্কে বলছি, ইনফ্যাক্ট ৯৯% ক্ষেত্রে গেমটা বাস্তব। আপানার এ গেম খেলার দরকান নেই জাষ্ট ব্লগে মজা করাই এ পোষ্টটির উদ্দেশ্য। এবার আসুন গেমে প্রবেশ করি।


দুজন লাভার বয়। দুই লাভারের একজন হার্টথ্রব সুন্দরী তরুণী। কে পাবে এই সুন্দরী ললনাকে? এই সুন্দরীর অনেক অনেক চাওয়া। যে পারবে তার চাওয়াকে পাওয়াতে রুপ দিতে, সে ই হবে এই সুন্দরীর স্বপনের রাজকুমার। তাকেই এই সুন্দরী দিবে তার ভালোবাসা।

এই সুন্দরী প্রথমেই বলবে

অমনি শুরু হবে আপনার দৌর। শত প্রতিকুলতা, কন্টকিত প্রান্তর, জলমগ্ন ভুমি, আকাশ, লাভা পাড়ি দিয়ে ছুটে যেতে হবে মনের এই সুন্দরী মানুষটার কাছে। ঠিক এই ভাবে।


যে আগে যেতে পারবেন তিনি হবেন বিজয়ী আর এই বিজয়ীর জন্য এই সুন্দরীর কাছে আছে অনেক অনেক বড় একটা পুরষ্কার, সেটা হলো একটা চুমু। ঠিক এই রকাম


কাছে গেলেন আর হয়ে গেলো??? উঁ....হুঁ....
কতগুলো নচ্ছাড় এই সুন্দরীকে জ্বালাতন করে যাচ্ছে।

এদের যে সায়েস্তা করবে সেই হবে তার কাছে সুপুরুষ। এবার মারুন পাগলের মতো যত নচ্ছাড়গুলিকে। জয়ী হলে পুরষ্কার। সেই পুরষ্কার। লক্ষ-কোটি টাকাতেও যা পাবেন না। সেটা হলো একটা চুমু।


এবার সে সুন্দরীর উপহার চাই।


আবার শুরু করুন দৌর। পাহার-পর্বত, নদী-সাগর, আকাশ-বাতাস বিচরণ করুন তবে রাস্তা কিন্তু আপনার লক্ষের অন্তরায়। তবে পথে নৌকা, রোলার-বোর্ড, হোভার-বোর্ড, মেঘের ভ্যালা প্রভৃতী ব্যাবহার করে কিছুটা সময় বাচাতে পারেন।

কাঁটা, ভাঙ্গা পথ; তার মদ্ধে কুকুর-বিড়াল পাখি মানুষ সবাই সুধু আপনাকে দিবে প্রতিকুলতা। সে প্রতিকুলতা তুচ্ছ করে নিয়ে আসুন এই সুন্দরীর চাহিদা অনুযায়ী গিফট। আপনার জন্য তো সে অমুল্য গিফট অপেক্ষা করছেই, সেই একটা চুমু।


কখনো বা এই সুন্দরী তার পার্স বা কিছু ফেলে এসে পড়েছেন, তখন দ্রুত সেটা দৌরে সেটা আনতে হবে। তবে আপনার প্রতিপক্ষ যদি আপনার আগে সেটা নিয়ে আসে তাহলে কিন্তু এই সুন্দরী আপনার শত্রুকেও চুমু দিতে কার্পন্য করবে না।

So be careful and fast out there.

সিঙ্গেল প্লেয়ার মোডে আপনার প্রতিপক্ষ হবে লাষ্ট বস, সে হাইজ্যাক করবে আপনার প্রিয় সুন্দরীটিকে।

প্লেনে করে এই ললনাকে নিয়ে পাড়ি জমাবে (অবশ্যই ললনার ইচ্ছার বিরুদ্ধে), তখন নাটকিয় কায়দায় ধরাশায়ী করতে হবে আপনার অপনেন্টকে। ঠিক এই ভাবে।


সুন্দরী ললনাকে উদ্ধার করার পর ডেটিং


কিন্তু হায়, আপনার প্রতিপক্ষ এখানেও হাজির। আক্রমন.... ঝাঁপিয়ে পড়লো আপনার ওপর।


এই সুন্দরী ললনার জন্য এতো কিছু করলেন, আর সে কিছুই করবে না? তা কি হয়। এখন সে আপনার মতো হিরো বনে গেলো, আর মারলো এক ঘুষি।


স্বপনের রাজকুমারী খুঁজে পেলো তার স্বপনের হিরো-কুমারকে।


আপনাকে ভালোবেসে করলো ধরাশায়ী, সাদা পতাকা হাতে আপনি যখন কাতরাচ্ছেন, তখন এই সুন্দরী খুশিতে লাফাচ্ছে, আর আপনার গেম ওভার।


আর মাল্টি প্লেয়ার মোড হলে, একটা গরিলা এই সুন্দরীকে নিয়ে পলায়ন করবে ঝর্ণা পহাড়ের ওপর, তখন দুইজন মিলে সে গরিলা লাষ্ট বসকে ধরাশায়ী করে এই সুন্দরীকে উদ্ধার করে আনতে হবে।

আমি ৫ বছর আগে আমার ছোটো ভাইকে নিয়ে মাল্টি-প্লেয়ার মোডে এ গেমটা ওভার করে ভিডিও দেখেছিলাম। কিন্তু এখন আমি একা সৌদিতে বলে মাল্টিপ্লেয়ার গেমের স্ন্যাপশট দেখাতে পারছিনা বলে দুঃখিত। গরিলাটাকে মারা অত্যান্ত টাফ। আপনি একা ভালো খেলোয়ার হলেও গরিলাটাকে মারতে পারবেন না। দুইজন প্লেয়ারকেই বিচ্ছু হতে হবে। তাহলেই হবে মাল্টি-প্লেয়ারের গেম ওভার।

গেমটি খেলতে চাইলে দেখতে পারেন। নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম।
ডাউনলোড ড্যাশইন ডেসপারাডোস

আপনার কমেন্ট প্রত্যাশা করছি।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×