somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স_লামিসা
লেখা লেখির ধরা বাধা কোন নিয়ম আমার জানা নেই, সঠিক ব্যাকরণ প্রয়োগ করা ও আমার জানা নেই, তবে নিজের মতামত আর চিন্তা প্রকাশ করতে যতটূকু সম্ভব লেখার মাধ্যমে তা বের করে আনতে পছন্দ করি।আমি স্বল্প ভাষী একজন মানুশ :)

স্তব্ধ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গল্পের শুরু ...
তখন থেকে যখন কল্প বাসা থেকে বেরিয়েছে,কমলাপুর রেল স্টেশনে যাবে বলে । পাশে একটা চা এর দোকানে বসে আছে । কেমন ক্লান্ত লাগছে তার, মনে হচ্ছে অনেকটা পথ সে দৌড়ে এসেছে। আশ্চর্যের বিষয়, সারাদিন পর এই মাত্র সে চা পান করছে কিন্তু, চা এর স্বাদে মুখটা কেমন তিতকুটে হয়ে আছে । চা এর দাম দিয়ে, কল্প তার ব্যাগ নিয়ে উঠে পড়লো । এখান থেকে বেশি একটা দূরে না স্টেশন, তাই হেটে পৌছাবার সিদ্ধান্ত নিলো কল্প ।
সন্ধ্যা হয়ে আসছে। মতিঝিল পেরিয়ে কমলাপুর এর দিকে একা একা এগুচ্ছে কল্প । কেমন একটা অস্বস্তি কাজ করছে তার ভেতর আর কেবল মনে হচ্ছে, কল্প শুধু হেটে চলছে অনেক সময় ধরে, কিন্তু গন্তব্যে পৌছাতে পারছে না । এমন মনে হবার কারন কি ? জানা নেই কল্প’র । কল্প হাটছে ...
বিকেলের আলো ছাপিয়ে এখন অন্ধকার হয়ে গেছে । শহরটা কেমন ছিমছাম লাগছে। দ্রুত এগুনোর চেষ্টা করছে কল্প । তবু পথ যেন শেষ হতে চায় না । কিছুদূর সামনে এগুতে ...কল্প কিছু একটা লক্ষ করলো । ২ মিটার চওড়া ফুটপাথ এর ওপর একটা কিছু পড়ে আছে এবং যার কিঞ্চিৎ উপস্থিতি কল্প কে , কেমন যেন বিব্রত করছে । বিষয়টা কি কল্প জানতে আরো কিছুদুর সামনে এগিয়ে গেল...

সামনে গিয়ে কল্প যা দেখলো, তা যেন তার সারা শরীরে শিহরন জাগিয়ে গেল । এ কি করে সম্ভব ? কিছু মুহূর্তের জন্যে তার মনে হল, সে স্বপ্ন দেখছে । কিন্তু আরো কাছে যেতেই পুরো ব্যাপারটা যে বাস্তব, তা বুঝতে আর বাকি রইলো না কিছুই ।

ফুটপাতের ওপর পড়ে আছে এক নিথর দেহ, কোন প্রকার শ্বাস- প্রশ্বাস বিহীন । মৃতদেহটি এক পাশ করে রাখা, তবে চোখ দুটো যে খোলা,তা বুঝা যাচ্ছে। একটা কাপড় দিয়ে শরিরটা ঢাকা । কল্প কি করবে বুঝতে পারছে না, কেননা আশে পাশে কাউকে দেখতে পাচ্ছে না । একবার ভাবলও কিছু করার দরকার নেই, কল্প তার মত হেটে চলে যাবে । কিন্তু কি মনে করে, মৃত দেহের আশে-পাশে বেশ কিছু কাগজ পরে থাকতে দেখে সেগুলোকে তুলে নিলো । কাগজ গুলো কে তুলে নেয়ার আরেকটা কারন হল,কাগজ গুলো কল্প’র খুব পরিচিত আর প্রিয় । শেষবার কল্প, রুমু কে এই কাগজে তার চলে যাবার কথা লিখে একটা চিঠি দিয়েছিল । যদিও রুমু সে চিঠির কোন উত্তর দেয়নি ।
কল্প কাগজগুলো তুলে নিলো । বেশ কয়েকটা কাগজ ওখানে । কল্প, একটা খুলে পড়তে শুরু করলো, এই মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায় কি না, সে জন্যে ।
কল্প পড়তে লাগলো ...




“ আমার তোমাকে অনেক কিছু বলার ছিল। দিন ৫ এক আগে আমার বাবা মারা গেছেন । এখন আমি সত্যি একা, তোমার অনুপস্থিতি আমাকে খুব অসহায় করে তুলছে। হয়তো তোমাকে আর ফিরে পাবো না, ফিরে পাবার আশাও করি না । তবে তোমাকে আর বিরক্ত করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি । আমি চলে যাচ্ছি রুমু – কোথায় যাচ্ছি জানি না ।

যদি আমার কথা কখনও মনে পড়ে, তো একবার একটা চিঠির জবাব দিয়ো ।


-ইতি
( আমার )
রুমঝুম
এর -কল্প”

চিঠিটা পড়া শেষ করা মাত্র, সব কেমন উলট – পালট লাগতে শুরু করলো । কল্প যেন কিছুতেই কিছু মিলাতে পারছে না। এই চিঠিতো রুমু কে লিখেছিলো কল্প । হাতের লেখাও তার। এই চিঠি এখানে এল কেমন করে, তাহলে কি এখানে যে মৃতদেহ পড়ে আছে এটা রুমু’র ? না এ হতে পারে না। কল্প’র অস্থিরতা যেন বেড়েই যাচ্ছে । কল্প আর দেরি না করে, মৃত দেহের মুখের ওপর থেকে কাপড়টা সরাতেই ... এক ঝটকায় দূরে সরে গেল । এতো রুমু নয়, এত কল্প’র নিথর দেহ । ঠোঁটের কোণে ঈষদ হাসি, অথচ কোন হ্রদস্পন্দন নেই । কল্প তাকিয়ে দেখছে, তার মৃত দেহ তার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে ... কল্প’র সমস্ত শরির ঠান্ডা হয়ে আসছে । বুকের বামপাশে কেমন ব্যথা অনুভব করছে । কি করবে বুঝতে না পেরে এক দৌড়ে সেখান থেকে ছুটে বেড়িয়ে এলো ।
অনেক দূর ছুটে আস্তেই, সামনে একটা চা এর দোকান পেল । সেখানে বসে এক কাপ চা এর অর্ডার দিল । অস্থিরতা এখন যেন আরো তীব্র হতে লাগলো কল্প’র । চা এ চুমুক দিতেই আবারো তার কেমন তিতকুটে এক অনুভুতি এলো । মুহূর্তের মধ্যেই তার মনে পড়ে গেল, সে একটু আগেও এখানে এসেছিল । এবং এই একি ঘটনার পুনরাবৃত্তি হল প্রায় ৬ বার । কল্প চা রেখে উঠে দাড়ালো ...। আবারো হাটতে লাগলো স্টেশন এর উদ্দেশ্যে । হৃদস্পন্দন যেন বেড়েই চলছে ...। সাথে তার হাটার গতিও ...

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×