একটি অনলাইন নিউজ পোর্টালের আজকের খবরে দেখলাম পাকিস্তানের নারী অধিকার আন্দোলনের নেত্রী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ভিডিও চ্যাট করেছে কানাডিয়ান টিন পপ তারকা জাস্টিন বিবার। এটা আসলেই একটি বড় ঘটনা। কয়েকদিন আগে ইংল্যান্ডে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের সিটে বসেই ইউনিসেফের উদ্যেগে লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক সামিট সম্মেলনে অংশ নেন মালালা। মালালা এখন অনেক ক্ষমতাবান। বিশ্বির প্রভাবশালী নারীদের তালিকায় তার নাম। এমনকি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। নি:সন্দেহে আমাদের জন্য এটাও বড় ঘটনা। আমাদের বড় বড় জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলািইন মিডিয়াগুলো এসব বেশ ফলাও করে প্রচার করেন এটা যেমন সত্যি তেমনি সত্যি আমাদের নরসিংদির জুই স্বামীর অত্যাচারে জর্জরিত কাটা হাত নিয়ে এইচ এসসি পরীক্ষা দিয়েছে এবং সাফল্যের সঙ্গে উতরে গিয়েছে। আমাদের জুঁই কিংবা বিয়ের আসরে যাকাতের জন্য নিজের বিয়ে বন্ধ করা সেই ফারজানার কথাই আমরা বলিনা কেন কেউ কি মালালার চেয়ে ছোট ভূমিকা রেখেছে সমাজের জন্য? বরং সমাজের ভোতা যুক্তিকে দেখিয়ে দিয়েছে যে বাঙ্গালী মেয়েরাও পারে। কিন্তু কথা হচ্ছে আমরা এদেরকে সঠিকভাবে আলোয় নিয়ে আসতে পারিনি এখনো। হ্যাঁ ঘটনার সময়ে প্রচার প্রচারণা হয়েছে ঠিকই তবে মালালার ঘটনার মত আমরা সেটাকে ধরে রাখতে পারিনি তাহলে হয়তো মালালার মতই আমাদের এই বাঙ্গালী সাহসী নারীরা বিশ্বের অন্য কোন রাষ্ট্র প্রধানদের সঙ্গে এক মঞ্চে বসে এমন কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিত। আফসোস...
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।