ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে ওবামা বলেছেন, বিশ্বে যখনই কোনো সঙ্কট সৃষ্টি হয় তখনই যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না বা করা উচিত না। তবে ‘বিরাট আকারে’ সহিংসতা হলে যুক্তরাষ্ট্র ‘অন্ধ’ হয়ে থাকতে পারে না।
বিশেষ করে ইরাকি সরকার যখন সাহায্য প্রার্থনা করে।
তাহলে ফিলিস্তিনে ঈসরাইল কি করছে মি: ওবামা? ওবামা জন্মগ্রহণ করেছে মুসলিম পিতার ঔরসে কিন্তু মুসলিমদের প্রতি তার ঘৃনার কোন শেষ নেই, কেন? তিনি নিজেকে খ্রিস্টান পরিচয় দিতেই গর্ব বোধ করেন। তার যত অর্জন সব নাকি মায়ের অবদান। জানি এ লেখা তিনি পড়বেন না যদি পড়তেন তবে জানতে চাইতাম আচ্ছা মি: ওবামা আপনার জন্মও কি শুধু মায়ের অবদানের কারণে? আপনি ঈসরাইলী নীতিতে বলতেও পারেন হ্যাঁ এখানেও শুধু আমার মায়ের অবদান। এটাও এখন আর বিশ্বাস করতে কষ্ট হয় না।
মিস্টার প্রেসিডেন্ট আপনার কাছে কি ফিলিস্তিনি সরকার সাহায্য প্রার্থণা করেনি? আমার বিশ্বাস করেনি, করলে হয়তো ফিলিস্তিনের এত নারী, শিশু ও পুরুষ নির্বিচারে হত্যা করার পরও আপনি চোখ বন্ধ করে থাকতে পারতেন না।
মিস্টার ওবামা আবারও বলছি এই লেখাটি আপনি পড়লে আপনাকে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই হতে বললাম না। বলতাম আপনি আগে মানুষ হোন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



