somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই একটি আন্তর্জাতিক পণ্য {} কবি আল মাহমুদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শুচি সৈয়দ
দেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ বলেন, ‘বই একটি আন্তর্জাতিক পণ্য। বহির্বিশ্বে একটি জাতিকে তুলে ধরতে বইয়ের বিকল্প নেই। বাংলা ভাষায় রচিত বিশ্বমানের রচনাকর্ম পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দিতে উদ্যোগী হতে হবে আমাদের। এজন্য প্রয়োজনে বিদেশী ভাষায় প্রকাশনালয় প্রতিষ্ঠা করতে হবে সরকারি আনুকূল্যে। গ্লোবালাইজেশনের যুগে এ কাজটি করা জরুরি হয়ে উঠেছে। একুশে ফেব্র“য়ারি জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি ভাষা, তাই এর সাহিত্য ও সংস্কৃতিকে পৃথিবীর অন্য জাতিসমূহের সামনে নিবিড়ভাবে তুলে ধরতে হবে।
একুশে ফেব্র“য়ারি আমাদের আÍপরিচয়ের গরিমা মেলে ধরার সুযোগ করে দিয়েছে।’
অমর একুশের গ্রন্থমেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বইমেলা আমাদের প্রাণের মেলা হয়ে উঠেছে। বছরের একটা মাস বইকে কেন্দ্র করে যে সামাজিক মেলামেশা, দেখাসাক্ষাৎ বাংলা একাডেমীর চত্বরে ঘটে তা প্রাণসঞ্চার করে আমাদের সম্পর্কের ভেতর।’ দেশের প্রধান কবি আল মাহমুদ ব্যক্ত করেন অনুভূতি, ‘বইমেলায় যাই প্রাণের টানে। সেখানে গেলে অনেক প্রিয়জন, প্রিয়মুখ এবং প্রিয় পাঠকের সঙ্গে দেখাসাক্ষাৎ হয়। আমার বইয়ের বিভিন্ন প্রকাশকের সঙ্গে দেখা হয়Ñ একই চত্বরে; বছরের অন্য সময় যাদের সঙ্গে হয়তো দেখা করতে হলে আলাদা আলাদা সময় ও সুযোগ করতে হয়Ñ সেই কষ্ট ছাড়াই তাদের একই ময়দানে পাওয়াও একটা বড় সুবিধা। বইমেলায় আমার কিছু আর্থিক প্রাপ্তিযোগও ঘটেÑ মেলা এলে প্রকাশকদের কাছ থেকে।’
কবি আল মাহমুদ বলেন, ‘একুশে ফেব্র“য়ারিকে কেন্দ্র করে, বইমেলাকে কেন্দ্র করে গোটা ফেব্র“য়ারি মাস আমাদের সাংস্কৃতিক উৎসবের কালে পরিণত হয়েছে। আমাদের উচিত এই উৎসবের আবহকে মাতৃভাষা ও মাতৃভূমির জন্য, একুশে ফেব্র“য়ারির শহীদদের আÍত্যাগের মহত্তম আবেগকে তথা একুশের চেতনাকে তরুণ প্রজšে§র মধ্যে সঞ্চারিত করে দেয়া। সেটা অবশ্য লেখক, কবি, প্রাবন্ধিক, নাট্যকারদেরই কাজ। তবু এই কাজে মানুষের সম্মিলিত প্রয়াসও দরকারি বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, বইমেলা যেন বইপড়া, বই কেনা, বইয়ের সঙ্গে আÍীয়তার রাখিবন্ধন পরানোর কাজ করে সেজন্য লেখক-পাঠক-প্রকাশকসহ বই-সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে।’ কবি আল মাহমুদ জানান, এবারের মেলায় তাঁর সনেট সমগ্রসহ নতুন বই বের হচ্ছে ‘ছায়ার সঙ্গে মায়ার লড়াই’ (কলাম), ‘আমি এই ধরণীর মেয়ে’ (প্রবন্ধ), উপন্যাস ‘পোড়া মাটির জোড়া হাঁস’Ñ এক প্রাচীন বাঙালি কবিকে নিয়ে লেখা। এছাড়াও পুনর্মুদ্রণ আসছে কয়েকটি বইয়ের লোক লোকান্তর, পানকৌড়ির রক্ত, মরুমূষিকের উপত্যকা এবং সোনালী কাবিন। সোনালী কাবিনের ইংরেজি অনুবাদও প্রকাশ পাচ্ছে একই সঙ্গে।
কবি বলেন, বইমেলার জন্য এখন আরও বৃহৎ পরিসর প্রয়োজন। বাংলা একাডেমীসহ সোহরাওয়ার্দী উদ্যান, শিশু একাডেমী, পাবলিক লাইব্রেরি, জাদুঘর, শহীদ মিনার নিয়ে বিস্তৃত পরিসরে মেলার আয়োজনের প্রয়োজন অনুভূত হচ্ছে। বাংলা একাডেমীকে সঙ্গে নিয়েই মেলার বিস্তৃতি চান তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×