somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঝ বেলায় শোনা দুটো গান /:) /:)

০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভার্সিটির সেই দারুন সময় গুলোতে ক্লাসের ফাঁকে, কিংবা অলস দুপরে, উচ্ছল বিকেল গুলোতে গুলতানি করতে করতে এক সময় যখন আর কিছুই করার থাকতো না, কিংবা হঠাৎ করে কেউ একটু উদাস :P হয়ে গেলে অবধারিত ভাবে মাথায় যে ভুতটা চাপতো, সেটা হলো গানের ভুত।

কত অদ্ভুত আর কিম্ভুত গানই না গাইতম, মনে পড়লে এখনও হাসি পায় :|

এই গানটা বেশি গাওয়া হতো........

নয়া বাড়ির নয়াগো বাইদ্যা
লাগাইলো বাইগুন।
সেই বাইগুন দেইখ্যা কইন্যা
জুড়িলো কান্দন গো, জুড়িলো কান্দন।।
কাইন্দো না কাইন্দো না কইন্যা
না কান্দিও আর!!
এই বাইগুন বেইচা দিমু
তোমার গলার হার গো, তোমার গলার হার।।
নয়া বাড়ির নয়াগো বাইদ্যা
লাগাইলো কচু,
এই কচু বেইচা দিমু
তোমার হাতের বিজু গো, তোমার হাতের বিজু গো।।
নয়া বাড়ির নয়াগো বাইদ্যা
লাগাইলো চৌখান।
চৌ দিকে পালংকে বেড়া
আয়না সারি সারি গো আয়না সারি সারি.
......................................................(মনে নেই)

হাঁস মারলাম, কইতর মারলাম, বাইজা মারলাম টিয়া
ভাল কইরা রাইন্দো কইন্যা,
কালাজিরা দিয়া গো কালজিরা দিয়া।।
.............................................
বাকি অংশ আর মনে নেই।

কার গাওয়া গান তাও মনে নেই, খুব সম্ভবত "মাহিনের ঘোড়াগুলি" ব্যান্ডের গৌতমের গান।

আহা প্রেমিক বেদের প্রেমের পরিমানে মুগ্ধ হয়ে যেতাম।
বেগুন, কচু ঘেচু বেচে হাতের গয়না গড়ে দেওয়া, কি প্রেম কি প্রেম!!!
আবার প্রেমিকাটাও কত স্বার্থপর, একটু ব্যবসার সম্ভাবনা দেখেই কান্না কাটি শুরু, আহলাদের আর সীমা নেই X((X(

ময়মনসিংহ গীতিকার এই গানটা এক সময় খুব গাইতাম সবাই মিলে হেড়ে গলায়!!
এখন আবার শুনতে ইচ্ছা করছে, কোথায় যে পাই!!
আনোয়ার ভাই আর রেইবো মেকারের সৌজন্যে পাওয়া গানটির দুটো লিংক.....
http://www.youtube.com/watch?v=wYUWIqi70nU

http://www.mediafire.com/?jt5tk2g5yi


বনপাংশুল নাটকের এই গানটাও খুব জনপ্রিয় ছিল...........

ও বন্ধুরে তোর লাগি মন
ধামুস ধুমুস করে।
তোর লাগি মন
গজারি তে পাতা ঝইড়া পরে......

মনটা যে কিভাবে ধামুস ধুমুস করে আজও বুঝে উঠতে পারলাম না ;)

সেই উত্তাল সময় গুলো..........ক্যাফেটেরিয়া, চৌরঙ্গী, সুপারি বাগান, বকুলতলায়, ভার্সিটির বাসে.............................দল বেধে.....................................কি দারুন ছিল সেই সব দিন গুলো..............................


(বিলাই আপু প্রভাবিত এই পোস্ট নাই কাজ তো খই ভাজ বিভাগে প্রকাশ করা হইলো :P)


সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৮
৮১টি মন্তব্য ৮৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×