somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস জার্নি-সফিউল আযম কোরাইশী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছি! বাসে বসে ভাবছি ভাল ভাবে গন্তব্যে পৌঁছানোর কথা! সাম্প্রতিক সময়ে সড়ক দূর্ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় একটু দুশ্চিন্তা হচ্ছে! আমার সিট পড়লো E-2! আমার বামপাশে E-1 সিটে সমবয়সী এক ছেলে বসা! তার কানে হেডফোন আর হাতে মোবাইলে ফেসবুকিং চলছে! আমিও সেই প্রস্তুতি নিচ্ছি। গাড়ি ছাড়ার আগেই আমাদের একই সারির ৪র্থ সিটে আই মিন E-4 এসে বসলো এক তরুণী! তার বামপাশে E-3 সিট'টা খালি। গাড়ি চলা শুরু করলে কিছুক্ষণ পর পরের কাউন্টার থেকে ৫০+ এক লোক উঠে মেয়েটির পাশে বসলো। ভদ্রলোক বসলেন না একে বারে প্রায় শুয়ে গেলেন! ডানে তাকালে উনার ভূড়ি ছাড়া অন্য কিছু দেখা যায় না! ভূড়ির ওপাশে মেয়েটি ঝড়সড় হয়ে বসে আছে! গাড়ি জ্যাম/জট উপেক্ষা করে কখনো হার্ডব্রেক করে ঝাঁকুনি দিয়ে থামছে আবার কখনো জোরে ছুটে চলছে! মেয়েটি ঝাপটি মেরে বসে আছে আর রাজ্যের চিন্তা তার চেহারায়! আমি নিজ কানে হেডফোন দিয়ে গান শুনছি অথচ গাড়িতে জেমসের গান বাজছে। জেমসের গান মানে তো হৃদয় অাকুতি করে ভালবাসার গান অথচ ঐ ভূড়ি ওয়ালার জন্য আমার ভালবাসা E-4 সিট পর্যন্ত যাচ্ছে না আবার E-4 থেকে ভালবাসা E-2 তে পৌঁছাচ্ছে না! এদিকে জেমসও থামছে না! ঘন্টাখানেক পর বাসে শুধু মাত্র তিনটি প্রাণী জীবিত বাকি সকলে ঘুম! আমি, রাজ্যের চিন্তায় কপাল কুচকানো মেয়েটি আর গুরু জেমস। যেই আমি বাসে বসা মাত্র ঘুম আজ সেই আমার ঘুমের কোন হদিস নেই! দু'চোখের পাতা কিছুতেই এক হচ্ছে না! এমন কি কোন সম্ভাবনাও দেখছি না! গুরুর গানের সাথে আজ আমার ঘুম উধাও।
এ দিকে গাড়ির ড্রাইভার মনে হয় তার বৌয়ের সাথে ঝগড়া করে বের হয়েছে! বৌয়ের জন্য তার ভীষণ মন খারাপ, না হলে এই মধ্য রাতে কার জন্য এত ভালবাসা উতরাই পড়ছে তার? আমি না হয় খনিকের জন্য E-4 এ বাঁধা পড়ে গেছি তাই জেমসে আবদ্ধ রইলাম কিন্তু সে কেন?

জেমসের গানে ভর করে কখন যে গাড়ি কুমিল্লা চলে এলো বুঝতে পারিনি! সকলে গাড়ি থেকে নামলেও সে কপালে ভাজ নিয়ে একই অবস্থায় আছে। কি অধীর আগ্রহে সে বসে আছে। সে কি আমায় নিয়ে কিছু ভাবছে? সে অপরূপ চাহনী, একই ভঙ্গিতে বসে থাকা!

যাত্রা বিরতি শেষে গাড়ি যখন আবার চলা শুরু করলো তখন ড্রাইভারের আবেগের প্রেম রোমান্সে রূপ নিল। জেমস বাদ দিয়ে উনি হিন্দিতে চলে গেলেন। 'কাহোনা পেয়ার হে' দিয়ে যখন গান শুরু হল আমি বললাম, গাড়িতে উঠা মাত্র বলে দিলাম, মুঝে তুজছে পেয়ার হে লেকিন ঐ ভূড়িওয়ালার জন্য তা পাস হচ্ছে না। তারপর আরো কত হিন্দি গান আর আত্ম- কথোপোকথনে কখন যে গাড়ি চট্টগ্রাম এলে বুঝতে পারলাম না। অন্য যাত্রীদের মতো আমিও গাড়ি থেকে নেমে আপন পথে হাঁটা শুরু করলাম!

অথচ গল্পটা এমন হওয়ার কথা ছিল না! এর প্রেক্ষাপটও কিন্তু ভিন্ন ছিল। লং জার্নিতে আমি সাধারণত বাম পাশে জানালর পাশের সিট পছন্দ করলেও আজ কাউন্টারে গিয়ে টিকেট কাটার সময় আমি কাউন্টার ম্যানেজার কে বলি আমাকে যেন E-3 সিট দেয়। কিন্তু তিনি জানান ঐ সিট খালি নেই। E-2 না নিলে পিছনের দিকে বসা লাগবে ঐ দিকে কিছু সিট খালি আছে। তাই অনেকটা বাধ্য হয়ে E-2 নিলাম।
টিকেট কেটে কাউন্টারে বসে থেকে/হাঁটাহাটি করে প্রায় ঘন্টাখানে কাটিয়ে দিলাম। একই কাউন্টার কিন্তু বিভিন্ন গন্তব্যের যাত্রী অপেক্ষামান থাকায় কে কার খোঁজ রাখে? হয়তো তারে কাউন্টারে দেখেছি কিন্তু নিজ গন্তব্যে ফেরার ব্যাকুলতায় সে দিকে লক্ষ রাখা হয়নি!

বাস থেকে নেমে আমি ভাবছি, কেন আমি E-3 সিট চাইলাম? হয়তো একটি নির্ঘুম রাত কাটানোর জন্য ঐ সিট চেয়েও পাইনি অথবা পথে হারিয়ে ফেলবো বলে E-3 সিট পাই নি! আমি যদি E-3 তে বসে আসতাম তাহলে ব্যাপারটা কেমন হতো! তার চিন্তা কারণ কি আমি হতাম কিংবা তার নিশ্চুপ থাকার কারণ আমি হতাম? আমি যদি E-3 তে বসতাম তাহলে সে কি এরকম নিশ্চুপ থাকতো? নাকি আমায় পেয়ে তার মৌনতা পথে হারিয়ে যেত?
এত সকল চিন্তার মাঝে আমি অনিক খানের মতো করে গাইতে লাগালাম,

'ছেলেটার নাম আকাশ-টাকাশ হবে
আর মেয়েটার বর্ষা-টর্ষা কিছু,
সেই ছেলেটার দৃষ্টি অপলকে
বাধ্য হয়েই মেয়ের মাথা নিচু!
তারপরেও হঠাৎ ফাঁকে-ফাঁকে
আড়চোখে সে তাকাচ্ছিল বটে,
চোখে-চোখে হয়নি যে- তা, না তো!
বাসস্টপে তা অহরহই ঘটে!
ইতিহাসের পাতাতে তাই - 'ওরা'
স্থান পাবে না বিপ্লবীদের মতো!'


সফিউল আযম কোরাইশীর অনুগল্প: বাস জার্নি
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×