somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আসবে কি আমায় জাগাতে?

১৬ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়,
অনেকদিন হয়ে গেল তুমি আসছ না। আমি কিন্তু জানি তুমি কেন আসছ না। তুমিই বলো আমার এত ক্ষমতা কই যে তোমাকে নিয়ে আসব। তোমাকে নিয়ে আমার কত স্মৃতি ! সেবারের কথা কি মনে আছে? তোমার তুমুল বেগের ভালোবাসার ছোঁয়া, আমাকে আর একটু হলেই ভাসিয়ে দিতো।
কী সময় গেছে তখন আমার! ছিলাম নিঃস্ব একজন। আমার কী-ইবা ভাসিয়ে নিতে তুমি? শুধু পারলে অনন্তকালের জন্য আমার মনে জায়গা করে নিতে। সে দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। তুমি এসেছ আগেই। ভাবিনি এত তাড়াতাড়ি তুমি চুপিচুপি আমার কাছে এভাবে আসবে। তুমি এলে, ছুঁয়ে দিলে আমাকে। তুমি কি জানতে আমি কতটা পোড়খাওয়া মাতাল প্রেমিক ছিলাম? তাই হয়তো কান্ত অবসন্ন দেহ-মন দিয়ে ঘুমিয়েছিলাম। তোমার ছোঁয়ায় জেগে উঠলাম। প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভুল বুঝেছিলাম নিজেকেই। পরনেই বুঝলাম তুমি এসেছ। বেশ ভালোভাবেই কাছে এসেছ। তোমার অস্তিত্ব আমার দেহজুড়ে। আমার পরিচ্ছদজুড়ে, আমার চারপাশজুড়ে। তোমাকে ওই মুহূর্তে স্বাগত জানানোর পরিস্থিতিতে তো আমি ছিলাম না। কী বিপদের মধ্যেই না ছিলাম আমি। তখন কত অপ্রস্তুত ছিলাম আমি। তাই তখন একেবারে বোকা বনে গিয়েছিলাম। নিজেকে এতটা অসহায়বোধ আগে লাগে নি। তুমি এলে এক নিঃস্বকে আরো নিঃস্ব করতে। তাই তোমার প্রতি আমি খুশি হই নি। ভীষণ রাগ করেছিলাম। ভুল বোঝ না। তুমি আমার অনেক প্রিয়। প্রতিনিয়ত ছুয়ে যেতে চাই তোমাকে।
গত বছরের কথা মনে আছে? আমার প্রিয়, খুব প্রিয় একজন। যাকে কাছে পেলে আমি তোমার কথা ভুলে থাকতে পারি। ওই সময় তোমাকে আমার পাশে না পেলেও চলে। হয়তো তাই তুমি অভিমান করেছিলে। তুমি অপোয় ছিলে কখন আমার প্রিয় পরীর সাথে ঝগড়া হবে। একদিন পরীর সাথে কথা বলার সময় তুমি এলে। পরীর সাথে কথা বলতে বলতেই হাওয়া বিপরীতে বইতে শুরু করল। পরীকে বললাম তোমার কথা- ‘তুমি এমন করলে কিন্তু আমি ওর কাছে চলে যাব। ঘন্টাখানেক থাকব। আমার শরীরে ও মিশে যাবে। তখন কি তোমার ভালো লাগবে?’ পরীটা আমাকে কিছুই না বলে চলে গেল। আমি একবুক অভিমান নিয়ে, এক সাগর অশ্রু জলে ভাসিয়ে তোমার কাছে এসেছিলাম। তুমি আমাকে ছুঁয়ে দিয়েছিলে। আমি তোমার ভালোবাসার ছোঁয়ায় মিশে গিয়েছিলাম অনেক সময় ধরে। আমার চোখের জল মুছে দিয়েছিলে পরম মমতায়। কেউ বুঝতেই পারেনি আমি এত কেঁদেছিলাম।
আচ্ছা তুমি এত ভালোবাস কেন? এত ভালোবাসতে নেই। তোমার কথা তো কেউ ভাবে না। তোমার ভালোবাসার কথা ভুলে যাই কিন্তু তুমি তো আমাকে শান্তি দাও। ভালোবাসার শীতল পরশ দাও, জরাজীর্ণতা ধুয়ে দিয়ে যাও। তুমি উত্তপ্তকে করো শান্ত। তুমি সবুজ বুকে প্রাণের অস্তিত্ব দাও। তুমি আমার চোখের জল মুছে দাও। তবে, মাঝে মাঝে তুমি একটু বেশীই ভালোবাস। এটা কি ঠিক বলো? আমি তোমার অতি দান গ্রহন করার মতো উপযুক্ত হই নি।
এবার এখনো কেন তুমি আসছ না। তাড়াতাড়ি চলে এসো। তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বলেই ফেলি কথাটা কতদিন তোমার সাথে আমার বৃষ্টিতে ভেজা হয় না। এবার তাই অনেক সময় নিয়ে ভিজব। কেউ ফেরাবে না। আমার কথা রাখ একবার, প্লিজ? ও আমার প্রিয় বর্ষা। প্রিয় বৃষ্টি। তুমি আসো আমার হৃদয়কে জুড়িয়ে যাও। চলে আসো সেই মেঘ চিড়ে এই সবুজ পৃথিবীতে। এসো, তোমর জলধারা বইয়ে দাও।
ইতি,
তোমার আকাঙ্ক্ষিত ব্যক্তি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×