তুমি আছো আমার বুকের গভীরে
চাই না তোমায় হারাতে,
কাল যে আমার ওপেন হার্ট সার্জারী
রাখবো তোমায় ধরে কিভাবে?
তোমায় বেধেছি আমি ঐ অন্তরে
ডাক্তার বাবু কি সেটা দেখেছে?
আমার তো হয়নি কোন রোগ
তবে কেন কাটাছেড়া আমার এই বুক?
ডাক্তার বাবু, মিনতি তোমার কাছে
কেটো না আমার এই বুক,
সেখানে যে ছাপা আছে
আমারই প্রিয়ার মুখ।
ডাক্তার বাবু তুমি এতো পাষাণ কেন?
তোমার কি নাই চোখ,
তোমা র ছুরি-কাচিতে ছারখার
হয়ে যাচ্ছে আমার বুক।
ও ডাক্তার বাবু তুমি শুনে রাখো,
আমার না হয় এই জীবনের নেই কোন দাম,
কিন্তু তোমার ভুলে নষ্ট হয়ে যেতে পারে
লক্ষকোটি দামের আমার ভালোবাসা।
আগে প্রকাশিত-
ব্ল্যাকহোল দুনিয়ায় ( আমার নিজস্ব জগত)
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



