somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপূর্ণাঙ্গ লেখার

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসামী: মহামান্য আদালত, আমি একজন আইনের ছাত্র। তাই এসব বিষয়ে কিছু হলেও আমার জ্ঞান আছে। আমি যে নিরপরাধ তা প্রমাণ করার জন্য এস.আই সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই।
বিচারক: অনুমতি দেয়া হল।
আসামী: ধন্যবাদ মহামান্য আদালত। এখন আমি এমন কিছু প্রশ্ন করতে যাচ্ছি যা শুনতে অযৌক্তিক মনে হলেও এসব প্রশ্ন মূল বিষয় উৎখাত করার জন্য খুব প্রয়োজনীয়।
তা এস.আই সাহেব, আপনি কোন ধর্মে বিশ্বাসী?
এস.আই: ইসলাম ধর্মে।
আসামী: কোন গোত্র?
এস.আই: সুন্নি।
আসামী: সুন্নিদের তো অনেক মাজহাব আছে। আপনি কোন মাজহাবের অনুসারী?
এস.আই: হানাফি।
আসামী: কেন আপনি হানাফি? কেন সালাফি বা হাম্বলি নয়? তারা কি খারাপ?
এস.আই: আমরা যে এলাকায় বা দেশে থাকি সে এলাকায় হানাফি সংখ্যা গরিষ্ঠ বেশি। আমার মা-বাবাও হানাফি। তাই আমিও হানাফি।
আসামী: তবে আপনি যদি মধ্যপ্রাচ্যে জন্ম গ্রহণ করতেন তবে আপনি কি সালাফি বা হাম্বলি মাজহাবের অনুসারী হতেন?
এস.আই: হয়তো তাই।
আসামী: তবে যদি আপনি হিন্দু বা খ্রিস্টান ঘরে জন্ম গ্রহণ করতেন তবে আপনি কি সেই ধর্মের অনুসারী হতেন?
এস.আই: হয়তো তাই।
আসামী: মহামান্য আদালত, জনাব এস.আই একজন অন্ধ বিশ্বাসী। তিনি এই কারণে মুসলিম কারণ তার পরিবার মুসলিম। তিনি তার ধর্মকেই ঠিকমত জানেন না। এবার আমি আমার মূল প্রশ্নগুলোই তাকে করব।
তা এস.আই সাহেব আমাকে যে জ্বিহাদী বই রাখার অভিযোগে গ্রেপ্তার করলেন, বলুন তো জ্বিহাদ কি? আর জ্বিহাদী বই বা কি?
এস.আই: জ্বিহাদ মানে যুদ্ধ করা। আর যেসব বইতে বইতে যুদ্ধ করতে বলা হয়েছে সেসবই হল জ্বিহাদী বই।
আসামী: মহামান্য আদালত, এটি তার ভুল ধারণা। জ্বিহাদ শব্দটি এসেছে জুহুদ শব্দ থেকে যার অর্থ চেষ্টা করা। জ্বিহাদ শব্দের অর্থ চেষ্টা করা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। ধরুন আমি ছাত্র তাই পড়ালেখা করাই হল আমার জন্য জ্বিহাদ। কেউ দেখল যে, আগুনে বাড়ি পুড়ছে আর সেখানে মানুষ রয়েছে। তাদের উদ্ধার করার চেষ্টা করা হল জ্বিহাদ। একজন ধর্ষক ধর্ষণ করতে যাচ্ছে, তাকে বাঁধা দেয়াই হল জ্বিহাদ। কেউ অন্যায় করছে বা জুলুম করছে তা বাঁধা দেয়াই হল জ্বিহাদ। অত্যাচারীর নিকট আত্মরক্ষা করাই হল জ্বিহাদ। জ্বিহাদ অর্থ চেষ্টা করা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। অন্যায় ভাবে যুদ্ধ বা হত্যা করা জ্বিহাদ নয়।
আর যদি বলেন যুদ্ধ করতে বলা হলেই যদি জ্বিহাদী বই হয়ে যায়, তবে দেখতে হবে তা কি অন্যায় ভাবে করতে বলা হয়েছে না ন্যায় ভাবে। ন্যায় ভাবে বলতে গেলে তাহলে তো কুরআনও জ্বিহাদের বই, বেদও জ্বিহাদের বই, বাইবেলও জ্বিহাদের বই। কারণ সেখানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে বলা হয়েছে।
আমরা বিরুদ্ধে মৌলবাদী এবং জ্বিহাদী বই রাখার অভিযোগ এনে গ্রেপ্তার করা হল। মহামান্য আদালত। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার আছে জ্ঞান আহরণ করার অধিকার। তাছাড়া ভাল খারাপ জানতে সব কিছুই পড়তে হয়। কেন, আমার যে হার্ডডিস্ক জব্দ করল তাতে তো অনেক নাস্তিকের বই আছে, তাই বলে আমি কি নাস্তিক? অনেক হিন্দু ধর্মীয় গ্রন্থ আছে তাই বলে আমি কি হিন্দু? তাহলে এটা কেমন যুক্তিসঙ্গত কারণ যে, এমন একজন লোক আমাকে গ্রেপ্তার করল যিনি কিনা অন্ধ বিশ্বাসী এবং জ্বিহাদ কি তা নিজেই জানে না। এটা কি আমাকে অযথা হয়রানি নয়? এটা কি আমার নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ নয়? আমি আপনারা থেকে ন্যায় বিচার কামনা করছি মহামান্য আদালত।

[কিছু লেখা শুধু নিজের জন্যই লিখি যা সাধারণত প্রকাশ করি না। আমি ভাবিনি এটি কখনো প্রকাশ করব। কিন্তু একটি বিষয়ের প্রতিবাদ স্বরূপ আমার এই অপূর্ণাঙ্গ লেখার প্রকাশ]

#সাদ
৫-নভেম্বর-১৪
#SaadFacebook
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×