হয়তো আপনজনরা সব দুরে সরে যাবে
প্রিয় বন্ধুরা মুখ ফিরিয়ে নেবে।
হয়তো নিঃসংগ হবো,
হৃদয় ক্ষত-বিক্ষত হবে।
হয়তো নিগৃহীত হবো, হবো ঠিকানাবিহীন
আত্নপরিচয়হীন, সময়ের প্রতিকুলতায় ।
তবু মেনে নিতে পারিনা
জন্মাবধি গড়ে ওঠা চারপাশের এই মিথ্যে দেয়াল।
নীরবে-নিঃশব্দে
হজম-বিপাকে আত্বস্থ করতে পারিনা
বিজয়ী খুনি-ভন্ডদের
একপক্ষীয় ফেব্রিকেইটেড ইতিহাস।

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



