somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাব্বির এ টাও আপনার, ও টাও আপনার,কিন্তু আপনি কার???

২৬ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"যখন তোমার কেউ ছিল না,আপন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি"


কে জানি আমাকে প্রশ্ন করছিলেন.....হতে পাড়ে সে আমার 'মন '।তার সাথে যে আলোচনা হল তা তুলে দিলাম।

প্রশ্ন....এই যে জিনিস টা দেখছি এটা কার??
সাবি্বর....আমার।

প্র....ঔ জিনিস টা??
সা....ঔটা ও আমার।

প্র....এই বাড়িটা,গাড়িটা কার??
সা....এগুলো ও আমার।

প্র....আচ্ছা ঔ যে জানালার পাশের রুমটা,যে রুম টাতে আপনার দাদী থাকত,ফুফু থাকত এখন ঐ টা কার রুম??
সা....ঐ টা এখন আমার রুম।বিনা অনুমতিতে আমি কাউকে আমার রুমে ঢুকতেই দি না।অগোছাল রুম আমার একদম পছন্দ না।

আপনি(সাবি্বর প্রশ্নকারি কে বলছে) দেখি আমাকে চিনেন না।আমি এই এলাকার স্থানীয়।বিশ বছরের উপর হয় এই এলাকায় আছি।এই এলাকার মানুষ জনতো আমার কথা শুনে,আমাকে সম্মান করে,আমার খুব নাম ডাক আছে এলাকায়।আর আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কে??

প্রশ্ন কারি....আপনার কাছ থেকে আরো কিছু জানার ছিল।
সা....বলেন।

প্র....আপনার দাদা নাকি এই জমি কিনেছিলেন??
সা.... দাদা কিনেছিলেন জায়গাটা।

প্র....আপনি কি আপনার আব্বার দাদার নাম জানেন??
সা....(চিন্তত)মনে পড়ছেনা এখন।তবে শুনেছিলাম।

প্র....আপনার দাদা কে আপনার মনে পড়ে??
সা....দাদা কে তো কখনো দেখি নি ।মাঝে মাঝে দাদার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হয়।তখন মনে পড়ে।এই আর কি।

প্র....কি বলেন আপনি??যারা আপনার জন্য এত কিছু করল,তাদের কেই আপনি চিনেন না,জানেন না,তাদের কথা মনেই পড়ে না??সাবি্বর আপনাকে আমি কিছু কথা বলি।কিছু মনে করিয়েন না।

এই যে বাড়ি টা আপনার থাকবে না,গাড়ি টা থাকবে না,এই যে আপনার রুম যেখানে থেকে আপনার দাদি,ফুফু কে চলে যেতে হয়েছে ,আপনাকে ও রুম টা ছেড়ে চলে যেতে হবে।এই যে বলছেন এ টা আপনার ঔ টা আপনার ।আসলে কিছুই আপনার থাকবেনা।

আপনার দাদা,দাদি,ফুফ কে যেমন আপনার মনে পড়ে না।আপনি তাদের ভুলে গিয়েছেন।আপনাকে ও সবাই ভুলে যাবে।এই সব কিছুই আপনার থাকবেনা।আপনার বাড়ি ,গাড়ি,রুম,এটা,ঔ টা সব অন্য কারো হবে।এটাই সত্য।এতে কোন ভুল নাই।

সাবি্বর আপনাকে আরেকটা প্রশ্ন.....এতক্ষণ তো বললেন এটা আপনার ,ওটা আপনার।আচ্ছা বলেন তো আপনি কার???
সাবি্বর....আমি আবার কার হব??

প্র....বলতে পাড়ছেন না।আরে আপনি তো আপনার মালিকের।দেখেন না সে কত সুন্দর করে আপনাকে বানিয়েছে।বিকলাঙ্গ করে বানায় নাই।আজ পর্যন্ত একদিন ও আপনাকে অনাহারে রাখে নাই।আপনার মালিক তো আপনাকে এক মূহুতের্্ব র জন্য ও ভুলে না।সে তাকিয়ে থাকে কখন আপনি তার কথা মনে করবেন।কখন তার দিকে মুখ তুলে তাকাবেন।কখন তার কাছে সাহায্য চাইবেন।দেখেন না আপনি কত শান্তিতে ঘুমাতে পাড়েন।কে দিয়েছে আপনার এই ঘুম??আপনার মালিক দিয়েছে।আরো কত কিছুই তো দিল আপনাকে।

আর আপনি কিনা আপনার মালিক কেই চিনেন নাই।যারা আপনাকে ভুলে যাবে তাদের কেই শুধু চিনলেন।যে সবচাইতে কাছের ,যে আপনাকে সবাচাইতে বেশি ভালবাসে,আপনার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে কখন তাকে আপনি স্মরণ করবেন----আপনি তাকেই ভুলে গেলেন।

আবার বলছি আপনার কিছুই থাকবেনা,থাকবে শুধু আপনার মালিক।
---------------------------
একটু ভাব ধলরাম আর কি।
সবার কাছে আগে থেকেই একটা ব্যাপারে ক্ষমা চেয়ে নিলাম।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৯
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×